এক্সপ্লোর

Nandigram News: নন্দীগ্রামের মহেশপুর সমবায় সমিতির নির্বাচনে এককভাবে জয়ী বিজেপি

BJP: অমিত শাহ যখন কলকাতার সভামঞ্চ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করছেন। ঠিক তখনই নন্দীগ্রামের মহেশপুর সমবায় সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১১টি জয়ী হল বিজেপি।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: রবিবার নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত মহেশপুর সমবায় সমিতির নির্বাচন (Maheshpur co-operative election) ছিল। বিকেলে ফলাফল প্রকাশ পেতে দেখা যায় ওই সমবায় সমিতির ১২টি আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে বিজেপি (BJP)। মাত্র একটি আসন পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এভাবে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়ার কথা শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন গেরুয়া শিবিরের স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকরা। 

জয়ের খবর পাওয়ার পরেই মহেশপুরের বিজেপি নেতা, কর্মী ও সমবায় সমিতির ভোটারদের শুভেচ্ছা জানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই জয় সাধারণ মানুষের তৃণমূলের বিরুদ্ধে রাগের প্রকাশ বলেও উল্লেখ করেছেন তিনি।

রবিবার নন্দীগ্রাম বিধানসভার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ছিল স্থানীয় মানুষদের মধ্যে। কড়া নিরাপত্তার মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়।

এরপর ফলাফল কী হয় তার দিকে তাকিয়ে ছিলেন সবাই। শান্তিপূর্ণ ভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বিকেলে ফলাফল প্রকাশ পেতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে একপ্রকার উড়িয়ে দিয়ে ১২টির মধ্যে ১১টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এরপরই ওই সমবায় সমিতির বাইরে উল্লাসে মেতে ওঠেন গেরুয়া আবির নিয়ে অকাল হোলি খেলতে থাকেন স্থানীয় বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা। সকলে একই স্বরে গেরুয়া আবির মুখে মেখে এই জয় শুভেন্দু অধিকারীর জয় বলে জানান। আরও দাবি করেন যে তাঁর নেতৃত্বেই নন্দীগ্রামে পরপর সমবায় সমিতির নির্বাচনগুলিতে জয়ী হচ্ছে বিজেপি।

জয়ের খবর পেতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করেন, "বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ী করার জন্য আমি ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। জয়ী সকল সদস্যদের গৈরিক অভিনন্দন।"

প্রসঙ্গত উল্লেখ্য, আজ কলকাতায় সভা করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসছেই বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই দিনেই নন্দীগ্রামের মহেশপুর সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয় তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন গেরুয়া শিবিরের নেতৃত্ব।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Raniganj News: দুই শ্রমিকের মৃত্যুর ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget