এক্সপ্লোর

Darjeeling: শিলিগুড়িতে পুরভোটের জন্য তৈরি, দাবি বিজেপি বিধায়কের, কটাক্ষ গৌতম দেবের

BJP vs TMC in Siliguri: কলকাতা পুরসভা ভোটে সুবিধা করতে না পারলেও, এবার জেলার পুরভোটগুলিতে ভাল ফল হবে, দাবি বিজেপি-র। শিলিগুড়ি পুরভোটে জয় আসবে, আশাবাদী বিধায়ক শঙ্কর ঘোষ।

সনৎ ঝা ও বাচ্চু দাস, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভা দখলের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। নাম না করে পুর প্রশাসক গৌতম দেবকে বিঁধলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। পাল্টা বিজেপির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দুই দলকে আক্রমণ করেছে বামেরা।

এক বছরেরও বেশি ধরে শিলিগুড়িতে নেই পুরবোর্ড। শিলিগুড়ি-সহ পাঁচটি কর্পোরেশনের বকেয়া ভোট ২২ জানুয়ারি সেরে ফেলতে চায় রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনই প্রস্তাব দিয়েছে তারা। এই প্রেক্ষাপটে নাম না করে গৌতম দেবকে খোঁচা দিয়ে দ্রুত ভোটের দাবি জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কটাক্ষ, ‘বকলমে হেরে যাওয়া মানুষদের পুনর্বাসনের জায়গা হিসেবে পুরসভার প্রশাসক পদ যাতে ব্যবহৃত না হয়, তার জন্য চাই জনগণ দ্বারা নির্বাচিত বোর্ড।’

বিধানসভা ভোটের পর সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে সরিয়ে পুর প্রশাসক পদে আনা হয় তৃণমূল নেতা গৌতম দেবকে। রাজ্য সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক। পাল্টা বিজেপির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। শঙ্কর ঘোষকে আক্রমণ করে গৌতম দেব বলেছেন, ‘দু’দিনের যোগী, ভাতকে অন্ন বলছে। বাম থেকে রামে। কোন নীতিগত অবস্থান থেকে এসেছে তা আগে পরিষ্কার করুক। বিজেপির এতগুলো এমপি জিতল দার্জিলিঙে। এত বছর ধরে আছে। কী কাজ হয়েছে এখানে?’

২০১৫-র পুরভোটে শিলিগুড়ির ৪৭টি আসনের মধ্যে, ২৩টিতে জেতে বামেরা। তৃণমূলের দখলে যায় ১৭টি ওয়ার্ড। কংগ্রেস ৪, বিজেপি ২ ও নির্দলের দখলে ছিল একটি ওয়ার্ড। নির্দলের সমর্থনে বোর্ড গড়ে বামেরা।

এবার বিধানসভা ভোটে শিলিগুড়ি আসনে বড় ব্যবধানে জিতেছে বিজেপি। বিধানসভা ভোটের নিরিখে ৪৫টি ওয়ার্ডে এগিয়ে আছে গেরুয়া শিবির। দু’টি ওয়ার্ড লিড তৃণমূলের। বিধানসভা ভোটের প্রেক্ষিতে বিজেপির শক্তি অনেকটা বাড়লেও, বামেদের দাবি, পুরভোট হলে ফল অন্যরকম হবে। 

সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বলেছেন, ‘কলকাতায় যেভাবে আমাদের ভোট শতাংশ বেড়েছে, তাতে মানুষ বুঝেছে বিজেপি ও তৃণমূল একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। মানুষ ইতিবাচকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। এখানে বিজেপির কী অবদান আছে?’

পাল্টা শিলিগুড়ির বিজেপি বিধায়কের দাবি, ‘শিলিগুড়ি পুরভোটের জন্য আমরা তৈরি। যেদিনই ভোট হোক আমরা বোর্ড গড়ব। বামপন্থীদের কোনও ক্ষমতা নেই।’

ভোটের দিন চূড়ান্ত না হলেও, শিলিগুড়ি পুরভোটকে সামনে রেখে তৎপর সব শিবিরই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget