এক্সপ্লোর

Anupam Hazra: দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল, অনুপমের ফেসবুক পোস্ট ঘিরে জোর জল্পনা, কার দিকে ইঙ্গিত!

BJP: কার উদ্দেশে এমন কথা লিখলেন অনুপম, সেই নিয়ে জল্পনার মধ্যেই এবিপি আনন্দের ক্যামেরায় মুখ খোলেন তিনি।

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় স্তরে দায়িত্ব পেয়েছেন। আর তার পরই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপি-র (BJP) সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার (Anupam Hazra)। তাঁর বক্তব্য, "দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল"। কার উদ্দেশে এমন মন্তব্য করলেন অনুপম, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জল্পনা জিইয়ে রেখে অনুপম জানিয়েছেন, দলে পদে থেকেও অনেকে মাঠে নামছেন না। তাঁরাই 'দুষ্টু গরু'।

রবিবার ফেসবুকে ওই ইঙ্গিতপূর্ণ পোস্টে অনুপম লেখেন, "এখনও যদি মনে হয়, দলের সংগঠনের থেকে নিজের ইগো বা অভিমান বেশি গুরুত্বপূর্ণ, বা পদ আগলে বসে থেকে ভিতরে ভিতরে দলের ক্ষতি করবেন, তাহলে আমি অন্তত আমার সীমিত ক্ষমতার মধ্যে এটুকু চেষ্টা করব যে, আপনি যেন কোনও ভাবেই পদ বা ক্ষমতার অপব্যবহার করতে না পারেন।কারণ অতি প্রচলিত একটি প্রবাদ রয়েছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল'।

কার উদ্দেশে এমন কথা লিখলেন অনুপম, সেই নিয়ে জল্পনার মধ্যেই এবিপি আনন্দের ক্যামেরায় মুখ খোলেন তিনি। জানান,, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। সেখানে যা কথআ হয়েছে, তার ভিত্তিতেই এই পোস্ট। অনুপম জানান, প্রত্যেক জেলাতেই কিছু মানুষ রয়েছেন, যাঁরা দলের পুরনো কর্মী, সংগঠন আছে। কিন্তু কোনও না কোনও কারণে মান-অভিমান করে বসে রয়েছেন। সক্রিয় নন। সাংগঠনিক কাজে লাগানো যাচ্ছে না এঁদের। ইগোর জন্য নামতে চাইছেন না। তাঁদের বার্তা দিতেই এই পোস্ট তাঁর। 

আরও পড়ুন: Raj Bhavan: 'আচার্যের পর উপাচার্যই সব', রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

কিন্তু 'দুষ্টু গরু' বলতে কাকে নিশানা করেছেন অনুপম, যাঁরা দলবিমুখ হয়ে পড়েছেন? সরাসরি নাম নেননি অনুপম। তাঁর দাবি, কিছু মানুষ এমন রয়েছেন, যাঁরা পদে রয়েছেন। কিন্তু ভিতরে ভিতরে একে বসিয়ে দেব, ওকে কাজে নেব না, ও আমার লবির লোক নয়, এই নীতি নিয়ে চলছেন। ডাকা হলেও মাঠে নামছেন না অনেকে। কারণও জানাচ্ছেন না। তাই পদ আঁকড়ে বসে থেকেও কর্তব্য পালন করছেন না যাঁরা, তাঁদেরকেই তিনি নিশানা করেছেন বলে জানান অনুপম। 

প্রত্যেক মাসে সংগঠনের অবস্থা নিয়ে, দুষ্টু গরুদের চিহ্নিত করে তাঁকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে এদিন জানান অনুপম। তাঁর কথায়, "অমুক দাদা, অমুক দিদি না করে, নরেন্দ্র মোদির লবি করলে দলের পক্ষে মঙ্গল হবে।" লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরের বিজেপি নেতারা যখন ঝাঁপিয়ে পড়ছেন, রাজ্যেও সংগঠনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে এদিন বুঝিয়ে দিলেন অনুপম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের
News Live : অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
Tarakeshwar Shraboni Mela: ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget