এক্সপ্লোর

Raj Bhavan: 'আচার্যের পর উপাচার্যই সব', রাজভবনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

Governor: ফের সামনে এল রাজ্য-রাজভবন সংঘাত, এবারও মাঝে রয়েছে বিশ্ববিদ্যালয়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজভবনের (Raj Bhavan) নতুন বিজ্ঞপ্তি ঘিরে ফের শুরু বিতর্ক। ফের সামনে এল রাজ্য-রাজভবন সংঘাত, এবারও মাঝে রয়েছে বিশ্ববিদ্যলয়। 

নতুন বিজ্ঞপ্তিতে কী রয়েছে?
রাজভবনের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আচার্যের পর উপাচার্যই (vice chancellor) সব, সরকারকে মানতে বাধ্য নয় বিশ্ববিদ্যালয়গুলি।' আরও বলা হয়েছে, 'আধিকারিকদের সরকারি নির্দেশ মেনে চলার পরিবর্তে উপাচার্যর নির্দেশ মানতে হবে। উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তা, তাঁর নির্দেশ মেনে চলতে হবে সহ উপাচার্য ও রেজিস্ট্রারকে।' এই বিজ্ঞপ্তি ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজ্য ও রাজ্যপাল সংঘাত।

রাজ্য সরকারের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের ক্ষেত্রে সরকারের নির্দেশ মানার কোনও বাধ্যবাধকতা নেই। উপাচার্য এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। প্রত্যেক বিশ্ববিদ্য়ালয়কে রাজভবনের নিয়মাবলী মেনেই কাজ করতে হবে। এতদিন ধরে নানাভাবে রাজ্য ও রাজ্যপালের সংঘাত চলছিল। এবার সেটা আরও একধাপ বাড়ল।

প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে উপাচার্যের নির্দেশই মানতে হবে। রেজিস্ট্রার এবং সহ উপচার্যদের সেই নির্দেশ মেনেই কাজ চালাতে হবে। এমনটাই বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তা ঘিরেই জোর বিতর্ক তৈরি হয়েছে।

কয়েকদিন ধরে ঝাড়গ্রামে গিয়ে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে একাধিক শূন্যপদ রয়েছে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শূন্যপদ দ্রুত পূরণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের উচ্চশিক্ষা দফতর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ একাধিক আধিকারিককে ওই বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সুপ্রিম কোর্টের একটি নির্দেশ মেনে বলা হয়েছে রাজ্য সরকার এমন করতে পারেন না।

রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) বলেন, 'বিশ্ববিদ্যালয়গুলির (University) স্বশাসনে হাত দেওয়া উচিত নয়। ইউজিসি আইন এবং সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী এমনটাই হওয়া উচিত। আচার্য কখনও উপাচার্য হিসেবে কাজ করতে পারেন না, করা উচিত না। যদি এমন হয় পড়ুয়ারা ডিগ্রি শংসাপত্র পাচ্ছেনা না, অসুবিধা হচ্ছে, চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, একমাত্র সেইরকম পরিস্থিতিতেই আচার্য শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারেন। এর চেয়ে বেশি নয়, কমও নয়।' সূত্রের খবর, এই বিজ্ঞপ্তি ঘিরে অসন্তুষ্ট রাজ্য সরকার। শিক্ষামন্ত্রীও ক্ষুব্ধ বলে শোনা যাচ্ছে। |

শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, 'রাজ্যপাল হচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। কেন্দ্রীয় সরকার কিন্তু রজ্যের বিশ্ববিদ্যালয়ের জন্য যে টাকা দেন তাতে বিশ্ববিদ্যালয় চলে না। রাজ্য সরকারগুলিকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপকদের বেতন দেয় ও অন্যান্য খরচ দেয়। সেক্ষেত্রে রাজ্য সরকারকে না মেনে উপাচার্যদের উপায় নেই। রাজ্যপাল কীভাবে একথা বলছেন জানি না। রাজ্য সরকারের নিয়ন্ত্রণ রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপরে থাকে, সে ভালর জন্য হোক বা মন্দের জন্য হোক। 

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় বলেন, 'এটাই তো আইন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান, আচার্যের পরেই। তাঁর বিশেষ কিছু অধিকারও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব আধিকারিক তাঁর কথা শুনতেই বাধ্য। আধিকারিকরা সরকারি কোনও নির্দেশ এলে উপাচার্যের অনুমতি ছাড়া কিছুই করতে পারেন না।'

আরও পড়ুন: উপনির্বাচনের দোরগোড়ায় দলবদল, বিজেপিতে প্রাক্তন TMC বিধায়ক

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget