এক্সপ্লোর

Suvendu Adhikari : মেয়ের যোগ্যতা নিয়ে মন্তব্য করায় ক্ষেপে লাল, শুভেন্দুর দিকে তেড়ে গেলেন TMC বিধায়ক, বেনজির ছবি বিধানসভায়

West Bengal Assembly : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বিধানসভা ছেড়ে বেরিয়ে আসছেন, ঠিক সেই সময়ই তার দিকে ছুটে আসেন তৃণমূলের এক বিধায়ক।

 উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : একদিকে মোদি সরকারের বাজেটকে একপেশে বলে অভিযোগ করে লোকসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা আর অপরদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা চত্বর বিজেপির বিক্ষোভে উত্তাল। বুধবার নারী নির্যাতনের প্রতিবাদে বিধানসভার ভিতর ও বাইরে বিক্ষোভ দেখাল বিজেপি। তারই মাঝে চোখ আটকাল আরেকটি বিষয়। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বিধানসভা ছেড়ে বেরিয়ে আসছেন, ঠিক সেই সময়ই তার দিকে ছুটে আসেন তৃণমূলের এক বিধায়ক। বর্ধমান পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দিকে উত্তেজিত হয়েই চলে আসেন। দেখা যায়, বিরোধী দলনেতার দিকে আঙুল উঁচিয়ে কথা বলছেন তিনি। গলার স্বরও উচ্চ। রীতিমতো উত্তেজিতই তিনি। শুভেন্দুও উত্তর দিচ্ছেন তাঁর কথার। দুজনের মধ্যে বাদানুবাদের আঁচ পান প্রত্যেকেই। তারপর শুভেন্দু বেরিয়ে যান। কিন্তু তখনও উত্তেজিত হয়ে চেঁচামেচি করতে দেখা যায় তৃণমূল বিধায়ককে। 

সূত্রের খবর, তপন চট্টোপাধ্যায় অভিযোগ করছিলেন, শুভেন্দু অধিকারী তাঁর মেয়েকে নিয়ে কোনও মন্তব্য করেছেন। যা শুনেই বেজায় চটে গিয়েছেন তিনি। তপন চট্টোপাধ্য়ায়ের অভিযোগ, তাঁর এলাকায় গিয়ে, তাঁকে আক্রমণ শানান বিরোধী দলনেতা। শুধু তাই নয়, অভিযোগ, তাঁর মেয়ের সরকারি চাকরি পাওয়ার যোগ্য়তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দু ভরা সভায় দাবি করেছিলেন, তাঁর মেয়ে নাকি থার্ড ডিভিশনে মাধ্যমিক পাশ করে স্কুলে শিক্ষকতা করছেন ! এই মন্তব্যের বিরোধিতা করেই তপন চট্টোপাধ্যায় তেড়ে যান। বিরোধী দলনেতার জবাব চান তিনি। আর ঠিক এরপরই শুভেন্দু অধিকারী আশঙ্কাপ্রকাশ করেন , বিধানসভার ভিতরে তাঁর নিরাপত্তা নিয়ে। তিনি বলেন, বিজেপি বিধায়করা কেন্দ্র থেকে নিরাপত্তা পান। তাঁদের বিধানসভার ভেতরে ঢুকতে দেওয়া হয় না। ফলে এরকম ঘটনা ঘটলে তিনি বিধানসভার মধ্যেও নিরাপদ বোধ করছেন না। এ বিষয়ে তিনি অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়ের কাছে অভিযোগ জানাবেন। 

এদিন বিধানসভা চত্ত্বরে তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। বঙ্গ জুড়ে নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার অভিযোগের প্রসঙ্গ টেনে তাঁরা  বিক্ষোভ দেখাতে থাকেন। প্ল্যাকার্ড হাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, বিধানসভায় বলার সুযোগ পায় না বিরোধীরা। মিডিয়া রুমেও প্রতিবাদ করতে অনুমতি দেবেন না অধ্যক্ষ। তাই বাইরেই সরব তাঁরা।  'বিবস্ত্র করে ঘোরানো, সালিশি সভায় মারধর ... এগুলো নিয়ে আমরা কোথায় বলব? আপনারা আমাদের কথা বলতে দেবেন না, মাইক বন্ধ করে দেবে, প্রেস রুম বন্ধ করে রেখে দিয়েছে। রাস্তা তো খোলা রয়েছে। এই বিধানসভা, যেখানে মহিলাদের ওপর রোজ অত্য়াার হয়, কিন্তু বিধায়কদের কথা বলতে দেওয়া হয় না। ' বলেন অগ্নিমিত্রা। 

আরও পড়ুন :                        

মাথার ভিতরে প্রাণঘাতী অ্যামিবা, নিশ্চিত মৃত্যু-মুখ থেকে ফিরল কেরলের কিশোর, কী সেই মারণরোগ? 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

ISF Rally : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Cyclone Akvan : 'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget