এক্সপ্লোর

SIR in Bengal: 'ভোটার তালিকায় নাম না উঠলে বাজেয়াপ্ত হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট', বললেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ

Anant Maharaj: সিতাইয়ের সভায় এই মন্তব্য করেছেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ অনন্ত।

কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR নিয়ে এবার বিজেপি-র অস্বস্তি বাড়ালেন দলেরই সাংসদ অনন্ত মহারাজ। তিনি বললেন, "কে, কোন দেশি, তা কে প্রমাণ করবে? যাদের হাতে খাতাকলম, তারা নিজেই তো বাংলাদেশি?" শুধু তাই নয়, ভোটার তালিকায় নাম না উঠলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হতে পারে, বন্দিশিবিরে পাঠিয়ে দেওয়া হতে পারে বলেও দাবি করলেন তিনি। (Anant Maharaj)

সিতাইয়ের সভায় এই মন্তব্য করেছেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ অনন্ত। তাঁকে বলতে শোনা যায়, "ভোটার তালিকায় না না থাকলে ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। কোনও সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী বলেছেন, ডিটেনশন ক্যাম্প বানাবেন, যাঁদের নাম ওঠেনি তাঁদের রাখবেন। তার পর প্রমাণ করবে তোমরা কোন দেশি, এদেশি, না ওদেশি।" (SIR in Bengal)

রীতিমতো গর্জে উঠে অনন্ত বলেন, "আরে আমরা তো এটা জানতে চাইছি, প্রমাণটা কারা করবে? যাদের হাতে খাতাকলম, ওরাই তো বাংলাদেশি, ওরাই পাকিস্তানি।" অনন্তের এই মন্তব্য ঘিরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি। এ নিয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য বলেন, "যে কথাগুলি আমরা এতদিন বলছিলাম, সেই কথাই বলছেন বিজেপি-র সাংসদ, হরিণঘাটার বিজেপি বিধায়ক এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এমনকি বিজেপি-র সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বলছেন। বিষয়গুলি আলাদা। তৃণমূল যে যে অভিযোগ করে এসেছে, বিজেপি-র অন্দর থেকেই তাতে মান্যতা দেওয়া হচ্ছে।"

দেবাংশু আরও বলেন, "ভারত সেবাশ্রম সঙ্ঘের ৪০ জন সাধু, মতুয়া এবং রাজবংশী, এঁদের প্রত্যেকের একটাই পরিচয়, এঁরা বাঙালি, এঁরা বাংলাভাষী। গোড়া থেকে বলছি, বিজেপি-র আসল লক্ষ্য বাঙালি ও বাংলাভাষী। কারণ এই জাতি ইংরেজদের তাড়িয়েছে। এই জাতি থাকলে মোদি-শাহ জুটিকেও তাড়াবে। ওদের লক্ষ্য, এই জাতির কোমর ভাঙো। সেই চেষ্টাতেই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি রুখবেন।"

অনন্তের মন্তব্যে সাফাই দিতে গিয়ে বিজেপি-র রাহুল সিনহা বলেন, "উনি একটা অন্য জগৎ থেকে এসেছেন। উনি রাজনীতি সম্পর্কে অতটা অভিজ্ঞ নন। সেই কারণে বোঝায় ভুল করেছেন। হিন্দু যাঁরা বাংলাদেশ থেকে এসেছেন, তাঁদের আমরা শরণার্থী বলি। CAA মারফত তাঁদের নাগরিকত্বের স্বীকৃতি দিয়ে দিয়েছে কেন্দ্র। এখন নির্বাচন কমিশনও দিয়ে দিয়েছে। অতএব যাঁরা হিন্দু বাংলাদেশ থেকে এসেছেন, তাঁরা সসম্মানে এদেশের নাগরিকত্ব পাবেন। কোনও হিন্দুর চিন্তার কোনও কারণ নেই। বোঝাবুঝির ভুল হতে পারে। কিন্তু চিন্তার কোনও কারণ নেই।"

তবে অনন্তই প্রথম নন, এর আগে শান্তনুকে বলতে শোনা যায়, "৫০ লক্ষ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে ১ লক্ষ আমাদের সমাজের মানুষকে যদি একটু স্টপ থাকতে হয়...SIR আমাদের কোনও সমস্যা নয়। ভারত সরকারকে সহযোগিতা করতে যদি SIR সহ্য করতে হয়, করব না কেন?"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
NEET Protest In Kolkata: “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
“মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের

ভিডিও

Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, ১১০০ বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ
Abdur Rahim Baksi | জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূল-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে | TMC news
Medical Council | দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | ABP Ananda LIVE
TMC News: এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা? ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget