এক্সপ্লোর

Abhijit Gangopadhyay Exclusive: 'এই তালিকা সম্পূর্ণ নয়, একটা ভাঁওতাবাজি', কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন ? যা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়

SSC Tainted List: দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ১৮০৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : "এটা সম্পূর্ণ তালিকা নয়। যাঁরা দুর্নীতি করে চাকরি কিনেছিলেন, চাকরি পেয়েছিলেন তাঁদের সংখ্যা আরও অনেক বেশি। অন্তত ৬ হাজার তো হবেই।" এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এবিপি আনন্দর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিয়োগে বেলাগাম দুর্নীতি নিয়ে নিজের মতামত জানালেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ। Abhijit Gangopadhyay on SSC Taited List

এবিপি আনন্দর প্রতিনিধি : তালিকা প্রকাশ হয়েছে, দেখেছেন। পুরো বিষয়টা আপনার থেকে ভাল কেউই জানে না। এই তালিকা নিয়ে কী বলবেন ?

অভিজিৎ গঙ্গোপাধ্যায় : প্রথমত, এই তালিকা একটি ভাঁওতাবাজি। এই তালিকার মাধ্যমে আসলে কিছুই প্রকাশ করা হয়নি। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করেছে। ফলে, তাদের অত্যন্ত কঠোর শাস্তির মুখোমুখি হওয়া প্রয়োজন। এই যে ১৮০৪ জনের তালিকা প্রকাশ করেছে, এটা সম্পূর্ণ তালিকা নয়। যাঁরা দুর্নীতি করে চাকরি কিনেছিলেন, চাকরি পেয়েছিলেন তাঁদের সংখ্যা আরও অনেক বেশি। অন্তত ৬ হাজার তো হবেই। তাঁদের কারো নামই তো এখনও এল না। এদিকে সামনে পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশন সব জানে- কারা যোগ্য, কারা অযোগ্য...সেটা জানা সত্ত্বেও তারা এই ব্যবস্থাটা করছে না।    

এবিপি আনন্দর প্রতিনিধি : আপনি তো দেখেছেন সেই সময়, কী কী ধরনের অযোগ্য ছিল। কী কী অযোগ্যতা এদের মধ্যে ছিল ?

অভিজিৎ গঙ্গোপাধ্যায় : অযোগ্যরা ছিলেন তিন-চার রকমের। একটা হচ্ছে, পরীক্ষাতেই বসেননি কিছু ছেলে, তাঁদের নাম চলে এসেছিল প্যানেলে। তাঁদের চাকরিও হয়ে যায়। তারপরে, কিছু প্রার্থী যাঁরা সাদা খাতা জমা দিয়েছিলেন শুধু রোল নম্বর লিখে। তাঁদেরও অনেকের চাকরি হয়ে গিয়েছিল। সকলেরই প্রায়। এরাই তো আসলে টাকা দিয়ে চাকরিটা কিনেছেন। কিছু ক্যান্ডিডেটস..তাঁদের মার্কস...হয়ত তাঁরা পেয়েছিলেন ৩। সেটা করে দেওয়া হয়েছিল ৫৩। এদের কারো নাম এসেছে বলে আমি এখন পর্যন্ত শুনতে পাইনি। যে নামগুলো এসেছে...সবকটারই কিছু কিছু সংমিশ্রণ। এছাড়া একটা অংশ আছে, প্যানেল এক্সপায়ার করেই যাঁদের টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এখন কে কোন সেক্টরে পড়ছেন, সেটা এই তালিকা দেখে বোঝা সম্ভব নয়। আবার এই তালিকা থেকে এটাও বোঝা সম্ভব নয় যে কে কোন স্কুলে চাকরি করতেন। এটাও পাওয়া দরকার। তা না হলে এটা বোঝা মুশকিল যে কোন দাগি প্রার্থী চেষ্টা করছেন আবার কোনওভাবে মাথা গলিয়ে পরীক্ষা দিয়ে দেওয়ার। এটা স্বচ্ছ করার জন্য স্কুল সার্ভিস কমিশনের উচিত, এখনও সময় আছে সব দাগি প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা।  

এবিপি আনন্দর প্রতিনিধি : আপনি বলছেন, এতগুলো ক্যাটেগরি ছিল যারা বিভিন্ন বিষয়ে কারচুপি করে এসেছে, এতগুলো ক্যাটেগরিতে মাত্র এই ক'জন দাগি ? প্রতিফলনটা কি আদৌ আছে ?

অভিজিৎ গঙ্গোপাধ্যায় : আদৌ নেই। সেইজন্যই তো বললাম, এই লিস্টটা একটা ভাঁওতাবাজি। আমার ধারণা, ৬ হাজারের কাছাকাছি হবেই। বেশিও হতে পারে। যা শুনতে পাচ্ছি তাতে ৬ হাজারের বেশিই হবে। কিন্তু, স্কুল সার্ভিস কমিশন কিছুতেই তাদের সামনে আনছে না।      

এবিপি আনন্দর প্রতিনিধি : কী স্বার্থ থাকতে পারে ?

অভিজিৎ গঙ্গোপাধ্যায় : স্বার্থ একটাই, তাদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে এই যে চাকরি দেওয়া হয়েছে, এতে তো তৃণমূলের নেতারা জড়িত, তাঁদের বিরুদ্ধে যে কোনও সময় আন্দোলন শুরু হয়ে যেতে পারে। যদি এদের সামনে আনা হয় বা এদের পরবর্তী সামনের পরীক্ষায় বসার অযোগ্য বলে ঘোষণা করে দেওয়া হয়, যা সুপ্রিম কোর্ট অলরেডি করেছে, তাঁরা বসতে পারবেন না বলে যদি চিহ্নিত করে দেওয়া হয়, তাহলে এঁরা ক্ষুব্ধ হবেন। ক্ষুব্ধ হলে যাঁরা টাকা দিয়েছেন, তাঁদের কাছে গিয়ে হামলা করবেন। চাইবেন, মানুষজন জানতে পেরে যাবেন। 

প্রসঙ্গত, দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ১৮০৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget