এক্সপ্লোর

Abhishek On RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের দাবি মেনেছে সরকার, এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত : অভিষেক

Abhishek On Junior Doctor Protest On RG Kar Case: আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তাদের কর্মবিরতি নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়, কী বললেন তৃণমূল নেতা ?

কলকাতা: আরজি কর কাণ্ডে বিচার চেয়ে আন্দোলন জারি রেখেছে চিকিৎসকেরা। বৈঠকে বসতে চেয়ে ইতিমধ্যেই মুুখ্যসচিবকে ফের ইমেল করেছে জুনিয়র ডাক্তাররা। কারণ তাঁদের বক্তব্য, 'চতুর্থ ও পঞ্চম দাবি এখনও পূরণ হয়নি। হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সরকারি মেডিক্যাল কলেজগুলি থ্রেট কালচার বন্ধ করতে হবে।' যদিও এহেন পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'জুনিয়র ডাক্তারদের দাবি মেনেছে সরকার।  এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত।'

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রথম দিন থেকে, আমি নিরাপত্তা দিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি। হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে, সুপ্রিম কোর্টে জানিয়েছে সরকার। আশা করা যায়, ১৪ দিনের মধ্যে সব জায়গায় সিসিটিভি বসানো হয়ে যাবে। ডাক্তারদের দাবিকে সম্মান জানিয়ে সিপি ও স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের সরানোও হয়েছে।' পাশাপাশি তিনি আরও বলেন, 'সিবিআই-কে নিশ্চিত করতে হবে, কোনও অপরাধী যেন ছাড়া না পায়। যত দ্রুত সম্ভব অপরাধীদের সাজার ব্যবস্থা করতে হবে। যদিও রেকর্ড বলছে, গত ১০ বছরে সিবিআই কোনও তদন্তই শেষ করতে পারেনি। বিচারে দেরি মানে, বিচার থেকে বঞ্চিত হওয়া, পোস্ট অভিষেকের ।

 আরও পড়ুন, 'পুজোর মুখে বন্যা পরিস্থিতি..' ! ভাসতে পারে এই গ্রামগুলি, ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়ল DVC

অপরদিকে, বৈঠক ইস্যুতে সোশ্যালে মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা। বৈঠকের কার্যবিবরণী থেকে মনে হচ্ছে যে, অচলাবস্থা কাটাতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পর সোশাল মিডিয়ায় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে বিরোধী দলনেতা লেখেন, ন্যায়বিচারের জন্য, শুধুমাত্র কয়েকজন আধিকারিকের বদলি যথেষ্ট নয়। যারা তথ্যপ্রমাণ বিকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তাদেরও জেলে ঢোকাতে হবে। নৃশংস ধর্ষণ-খুনের পর, এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যা কিছু ঘটেছে, তাতে শুধুমাত্র কয়েকজন আধিকারিকের হাত থাকতে পারে না। সকলেই জানে যে, পশ্চিমবঙ্গে একটি পিন বা হাতি সরানোর জন্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সম্মতি লাগে। তাছাড়া কিছু হয় না। তাই এই পুরো পরিস্থিতির জন্য স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ভাবে দায়ী। তাঁর যে শুধুমাত্র পদত্যাগ করা উচিত, তা নয়, পুরো বিষয়টিতে তাঁর ভূমিকা ঠিক কতটা, তারও সঠিক তদন্ত হওয়া উচিত। সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget