এক্সপ্লোর

Jagannath Sarkar Security : দিনকয়েক আগে রক্ষা পেয়েছিলেন অল্পের জন্য, ওয়াই প্লাস নিরাপত্তা সাংসদ জগন্নাথ সরকারকে

BJP MP Jagannath Sarkar : দিনকয়েক আগে কল্যাণী থেকে সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন বিজেপি সাংসদ। অভিযোগ, হরিণঘাটায় শিমুলতলার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়

সুজিত মণ্ডল, রানাঘাট : দিনকয়েক আগেই তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। অল্পের জন্য রক্ষা পান তিনি। সেই ঘটনার পর এবার নদিয়ার (Nadia) রানাঘাটের সাংসদ (Ranaghat MP) ও বিজেপি নেতা জগন্নাথ সরকারকে (Jagannath Sarkar) কেন্দ্রীয় নিরপত্তা দেওয়া হল আবার। গত ২৬ মার্চ থেকে ওয়াই প্লাস নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এমনই দাবি সাংসদের।

দিনকয়েক আগে কল্যাণী থেকে সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন বিজেপি সাংসদ। অভিযোগ, হরিণঘাটায় শিমুলতলার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গাড়ির পিছনে বোমা পড়ায় অল্পের জন্য রক্ষা পান সাংসদ। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার পরেই হরিণঘাটা থানায় যান সাংসদ। সেখানে অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন ; হরিণঘাটায় বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

হামলার সঙ্গে যোগ থাকার অভিযোগ উড়িয়ে দেয় তৃণমূল কংগ্রেস। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী রত্না ঘোষ কর বলেন, ‘ওদের কথা শুনে হাসি পাচ্ছে। সব মিথ্যে অভিযোগ। খবরে আসার জন্য এই সব বলা হচ্ছে। হরিণঘাটা দুষ্কৃতীমুক্ত এলাকা।’

এদিকে এই ঘটনার পর পুলিশ ওই জায়গাটি ব্যারিকেড করে রাখে। ফরেন্সিক ল্যাবের প্রতিনিধি দল এবং পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করে।

প্রসঙ্গত, সম্প্রতি খুন হয়েছেন দুই নবনির্বাচিত কাউন্সিলর। উত্তর ২৪ পরগনার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এক ব্যক্তি।   

একই দিনে খুন হন পুরুলিয়ার ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পুরুলিয়া শহরে দলের বৈঠক সেরে ঝালদায় ফেরেন তপন কান্দু। স্থানীয় সূত্রের দাবি, বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটছিলেন তিনি। অভিযোগ, তখনই বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগে কংগ্রেস কাউন্সিলরের। রাঁচির হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত ঘোষণা করা হয় তাঁকে। 

এরপর বিজেপি সাংসদের উপর হামলার অভিযোগ ওঠে। যার জেরে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়। এবার নিরাপত্তা বাড়ল সাংসদের।

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget