এক্সপ্লোর

Sukanta Majumdar : 'চ্যালেঞ্জ করেছিলেন, ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখাক', ফলতা-প্রসঙ্গে যা বললেন সুকান্ত...

Diamond Harbour Loksabha Constituency : টানলেন গত লোকসভা ভোটে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ফলাফলের কথা।

কলকাতা : দুই দিন পরেই ফলতায় পুনর্নির্বাচন। ঠিক তার আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এনিয়ে এবার খোঁচা দিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। টানলেন গত লোকসভা ভোটে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ফলাফলের কথা। এখান থেকে জয়ী হয়েই সংসদে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতা বিধানসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত।

এই পরিস্থিতিতে এবার জাহাঙ্গিরের সরে দাঁড়ানো প্রসঙ্গে সুকান্ত বললেন, "ডায়মন্ড হারবার যেতে প্রতি ল্যাম্পপোস্টে দেখতাম একজনের ছবি দেওয়া। তার নীচে লেখা থাকত, AB ঝুঁকেগা নেহি। তিনি ট্যুইট করে ভারতের রাষ্ট্রযন্ত্রকে...ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন যে, ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখাক। এখন তাঁরাই রণে ভঙ্গ দিচ্ছেন। যারা বাজে বেশি, বেশি কথা বলেন, যে কলসি বাজে বেশি সেই কলসি শূন্যই হয়। এই সমস্ত বাজেবকা লোকদের নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না। যদি উনি লড়াই করতেন, এখন যদিও নাম প্রত্যাহার করার কোনও জায়গা নেই, আইনত...নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে। এই যে লোকসভা ভোটে ১ লক্ষ ৬০ হাজার না কত ভোটে লিড নিয়েছিল ওই বিধানসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর টোটাল জয়ের মার্জিন রেকর্ড মার্জিন হয়েছিল পশ্চিমবঙ্গে, ৭ লক্ষের ওপরে...সেগুলো তো ধরা পড়ে যাবে। পুরোটাই ফুলিয়ে ফানুস বানানো রেজাল্ট ছিল। তার ভয়ে হয়তো পালিয়ে গেছে। আর উনি করবেনই বা কী ? কাউকে দেখা যাচ্ছে না ওঁর সঙ্গে।"

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন। যেখানে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান। কিন্তু, পুনর্নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে, ভোটের ময়দান থেকে কার্যত পালিয়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। নির্বাচনে লড়া থেকে সরে দাঁড়িয়ে জাহাঙ্গির খান বলেছেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কারণ তিনি ফলতার উন্নয়ন চান। চান, ফলতায় অনেক উন্নয়নমূলক কাজ হোক। ফলতা খুব শিগগিরি 'সোনার ফলতা' হয়ে উঠুক । 

২০২১ এর বিধানসভা ভোটের পর এই ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নেতৃত্বে কীভাবে সন্ত্রাস চালানো হয়েছিল, তা নিয়ে চাঞ্চল্য়কর অভিযোগ করেছেন স্থানীয়রা। ২০২১ সালের বিধানসভা ভোটে ফলতা কেন্দ্রে ৪০ হাজারের বেশি ভোটে জেতেন তৃণমূলের শঙ্করকুমার নস্কর। তবে ফলতার হাতিমনগরে ১৪২ নম্বর বুথে লিড পায়নি তৃণমূল। অভিযোগ, এরপরই হাতিমনগর এলাকায় গ্রামবাসীদের একাংশের উপর হামলা চালানো হয়। তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গির খানের মদতে আক্রমণ চালানো হয়েছিল বলে অভিযোগ। আরও একের পর এক অভিযোগ জানিয়েছেন অনেকে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget