এক্সপ্লোর

Siliguri : 'বাড়ছে ডেঙ্গির প্রকোপ, মেয়র ব্যস্ত কার্নিভালের প্রস্তুতি নিয়ে', শিলিগুড়িতে বিক্ষোভ বিজেপির

Agitation at Siliguri : জেলা স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখনও পর্যন্ত শিলিগুড়ি পুর এলাকায় ডেঙ্গিতে ৩ জনের মৃত্যু হয়েছে।

সনৎ ঝা, শিলিগুড়ি : উদাসীন শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipality)। বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ । মৃতের সংখ্যা বাড়ছে। মেয়র ব্যস্ত কার্নিভালের প্রস্তুতি নিয়ে। পুরসভার বিরূদ্ধে এই অভিযোগ নিয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখাল বিজেপি। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার সামনেই বিক্ষোভ দেখানো হয় গেরুয়া শিবিরের তরফে। পুরসভার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির নেতা - কর্মীরা। সেই সময় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পরে শঙ্কর ঘোষ ও বিজেপির কয়েকজন প্রতিনিধি পুরসভায় গিয়ে ডেপুটেশন দেন। 

কী বলছেন বিধায়ক ?

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ডেঙ্গি দমনে সারা বছর ধরে উদ্যোগ নিতে হয়। সবাইকে নিযুক্ত করতে হয়। ডেঙ্গি নিয়ন্ত্রণে পরিকল্পনা নেই।

যদিও তৃণমূল নেতা ও শিলিগুড়ি পুরসভার  ডেপুটি মেয়র রঞ্জন সরকার অভিযোগ উড়িয়ে বলেন, আমরা সারা বছর কাজ করি। অন্য বছরের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে।  জল জমেছে। ডেঙ্গি নিয়ন্ত্রণে যা যা করার তা করছি। বিজেপির সঙ্গে তো লোকই নেই।

জেলা স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখনও পর্যন্ত শিলিগুড়ি পুর এলাকায় ডেঙ্গিতে ৩ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬০০-র বেশি ।

দিনকয়েক আগে সাড়ে ৩ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয় শিলিগুড়িতে। ওই শিশু ডাবগ্রাম (Dabgram) ২ গ্রাম পঞ্চায়েতের প্রকাশ নগর এলাকার বাসিন্দা। তার আগে টুইঙ্কল বর্মা দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়। তার বাড়ি শিলিগুড়ির গঙ্গানগরে।

দিনকয়েক আগেই শিলিগুড়ি পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা সঞ্জিত রায়ের মৃত্যু হয় ডেঙ্গিতে। পূর্ত দফতরের কাজ করতেন তিনি। পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে সঞ্জিত রায়ের। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে পরিবার। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সঞ্জিত। প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি এনএসওয়ান পজিটিভ রিপোর্ট আসে। পরে তাঁর মৃত্যু হয়।

উত্তরবঙ্গেও এই ডেঙ্গি সংক্রমণের আবহে রাজ্যের সহযোগিতা চেয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভায় এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিজেপি বিধায়কের দাবি, মেডিক্যাল টিম ও ওষুধ পাঠানোর দাবি জানানো হয়েছে। 'রাজ্য সাহায্য করতে প্রস্তুত। জনপ্রতিনিধিরা এলাকায় সচেতনতা শিবিরের আয়োজন করুন। কেন্দ্রীয় সরকার ডেঙ্গি-থ্রির প্রোটোকল দেয়নি' বলে বিধানসভায় জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। 

আরও পড়ুন ; ডেঙ্গিতে প্রাণহানি অব্যাহত উত্তরবঙ্গে, এবার মৃত্যু শিশুকন্যার

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget