এক্সপ্লোর

Teachers Day 2023:শিক্ষক দিবসে অন্য রূপে রাজ্য় বিজেপি সভাপতি, সময় কাটালেন স্কুলপড়ুয়াদের সঙ্গে

BJP State President Sukanta Majumdar:অন্য রূপে রাজ্য বিজেপি সভাপতি? এদিন, শিক্ষক দিবস উপলক্ষ্যে পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন সুকান্ত মজুমদার। ছাত্র-ছাত্রীদের সঙ্গে মাটিতে বসে মিড ডে মিলও খেলেন।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: অন্য রূপে রাজ্য বিজেপি সভাপতি (Sukanta Majumdar)? এদিন, শিক্ষক দিবস উপলক্ষ্যে পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন সুকান্ত মজুমদার। ছাত্র-ছাত্রীদের সঙ্গে মাটিতে বসে মিড ডে মিলও খেলেন।

কী করলেন সুকান্ত? 
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের কাটনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে এদিন শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেলিভিশন অভিনেতা কৌশিক রায় (Actor Koushik Roy)। সুকান্ত মজুমদার সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে শিক্ষক দিবসের অনুষ্ঠানের সূচনা করেন। ছাত্র-ছাত্রীদের নাচ-গান উপভোগ করার পাশাপাশি তাদের সঙ্গে বসে মিড ডে মিল খান সুকান্ত মজুমদার। স্কুলের সমস্ত পড়ুয়াদের পেন উপহার দিয়েছেন তিনি।

শিক্ষক দিবস নিয়ে...
আজ, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস উদযাপন হল গোটা দেশে। দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকটা ইতিহাস এবং অবশ্য়ই ড.সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম। ছাত্ররা চেয়েছিলেন তাঁর জন্মদিন পালন করতে। কিন্তু তাতে একেবারেই না পসন্দ ছিল ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের। শিক্ষক দিবস পালনের পরামর্শ দিয়েছিলেন তিনি নিজেই। সেই শুরু। একজন প্রকৃত মানুষ তৈরির প্রথম দায়িত্ব থাকে তাঁদের উপর। তাঁরা শিক্ষক। তাঁরা সমাজ গড়ার কারিগর। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। জীবন গড়ার প্রাথমিক কাজ যাঁরা তাঁরা হলেন শিক্ষক। ছাত্র জীবন তো বটেই সারা জীবনে সাফল্যের প্রাথমিক বীজ বপন করে থাকেন তাঁরাই।দেশের প্রথম উপরাষ্ট্রপতি তথা প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে এই শিক্ষক দিবস পালন করা হয়। ১৮৮৮ সালে জন্ম দার্শনিক ‘ভারতরত্ন’ সর্বপল্লী রাধাকৃষ্ণনের।সারা বিশ্বে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে ৫ অক্টোবর। কিন্তু এদেশে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনেরও একটা ইতিহাস রয়েছে।১৯৬২ সালে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন। সেই বছরই তাঁর ছাত্ররা ৫ সেপ্টেম্বর বিশেষ দিন হিসেবে পালনের আবেদন জানান।তাতে রাজি হননি তৎকালীন রাষ্ট্রপতি। সমাজে শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনের পরামর্শ দেন।রাধাকৃষ্ণন বলেছিলেন, ‘আমি খুব গর্ব অনুভব করব, যদি আমার জন্মদিনের পরিবর্তে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।’ সেই থেকেই ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন শুরু।দেশের নানা প্রান্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি পালন করা হয়। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে আয়োজন করা হয় অনুষ্ঠানের।সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, 'বই হল সেই মাধ্যম যার মাধ্যমে আমরা সংস্কৃতির মাঝে সেতু তৈরি করি।'সমাজের শিক্ষকদের প্রতি বার্তায় দেশের প্রথম উপ রাষ্ট্রপতি বলেছিলেন, 'প্রকৃত শিক্ষক তাঁরাই যারা আমাদের নিজেদের জন্য চিন্তা করতে সাহায্য করে।'

আরও পড়ুন:'চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব', এজলাসেই মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget