এক্সপ্লোর

Sukanta Mazumdar : 'খোকনের ডাক পড়ার সময় এসে গেছে' নাম না করে অভিষেককে আক্রমণ সুকান্তর

BJP Attacks Abhishek Banerjee : বাংলায় নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজনৈতিক বাগযুদ্ধ চরমে। এই সংক্রান্ত একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে।

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee) এবং কুন্তল ঘোষকে দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে গতকাল হাইকোর্টে মন্তব্য় করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Gangopadhyay)। তা নিয়েই বীরভূমের সিউড়ির সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। এই ইস্যুতে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও (TMC)। 

অভিষেককে নিশানা সুকান্ত-র

বাংলায় নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে রাজনৈতিক বাগযুদ্ধ চরমে। এই সংক্রান্ত একটি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। আর সেই বিষয়টি নিয়েই সিউড়ির সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'গতকাল কোর্ট বলেছে, প্রয়োজনে অভিষেককে জেরা করতে হবে। তৃণমূল নেতাদের বলি, খোকন খোকন ডাক ছাড়ি, খোকন গেছে কার বাড়ি। আয় রে খোকন ঘরে আয়, ডাকছে তোকে সিবিআই। খোকনের ডাক পড়ার সময় এসে গেছে'।

সূত্রপাত কীভাবে ?

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি ও যুব তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) দাবি করেন, কেন্দ্রীয় এজেন্সি তাঁকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে। নিম্ন আদালত এবং পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ জানান তিনি। সেই মামলায় বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, গত ২৯ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একটি সভায় যে বক্তব্য রেখেছিলেন তার সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে। কুন্তল ঘোষ সেখান থেকেই এই অভিযোগের বয়ান লেখার সূত্রে পেয়েছিলেন কি না তার জন্য তদন্ত করা প্রয়োজন। বিচারপতির লিখিত নির্দেশনামাতেও সেই প্রসঙ্গ উল্লেখ করে লেখা হয়, প্রয়োজনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বক্তৃতাও সিবিআই তদন্ত এবং প্রয়োজনে ইডি-র তদন্তের আওতার বাইরে থাকা উচিত নয়। আদালতের এই পর্যবেক্ষণের পরই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে তেড়েফুড়ে আক্রমণ শানায় তৃণমূল।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ এবং তা নিয়ে তৃণমূলের তেড়েফুঁড়ে প্রতিক্রিয়া দেওয়ার পরদিন বিচার ব্যবস্থার এক্তিয়ার সংক্রান্ত বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ। বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'প্রশাসনের পার্ট প্রশাসনের করা উচিত, আদালতের পার্ট আদালতের করা উচিত। পাওয়ার নিয়ে মানুষের কাছে বার্তা না যায়। আদালতের এমন কিছু করা উচিত না কারোর পক্ষ নিচ্ছে এই বার্তা যাচ্ছে। হাইকোর্ট বা সুপ্রিমকোর্টের পাওয়ার রয়েছে। পাওয়ার প্রয়োগ করতে পারে, কিন্তু মানুষের কাছে বার্তা না যায়। উনি বলতে পারেন অমুককে ডেকে পাঠানো উচিত। কালকে হয়তো বলবে স্পিকারকে ডেকে পাঠানো উচিত, কিন্তু তা বাঞ্ছনীয় না। উপলব্ধি করতে হবে, আদালতের এমন কিছু করা উচিত না কারোর পক্ষ নিচ্ছে এই বার্তা যায়'। সামনে পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা নির্বাচন। তার আগে নিয়োগ দুর্নীতি মামলার জল কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন- 'মায়ের চরণে প্রার্থনা বাংলায় ৩৩ ও দেশে ৩০০-র বেশি আসন পাক বিজেপি', দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বললেন অমিত শাহ

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget