এক্সপ্লোর

Suvendu Adhikari : বারুইপুর SP-র দফতরের বাইরে শুভেন্দুর কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের, তবে শর্ত মেনে

Baruipur protest : কাল দুপুর ২টো থেকে তিনঘণ্টার জন্য কর্মসূচি, থাকতে পারবেন হাজার কর্মী-সমর্থক, ব্যবহার করা যাবে ২৫টি মাইক।


সৌভিক মজুমদার, কলকাতা
: তৃণমূল-বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে, বুধবার ধুন্ধুমার বাধে বারুইপুরে। কালো পতাকা নিয়ে, বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ ওঠে, গাড়িতে হামলার। তারই প্রতিবাদে বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি আছে আগামীকাল, বৃহস্পতিবার। দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুমতি দিল আদালত।

কোন কোন শর্তে অনুমতি 

এক হাজার কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি করার অনুমতি দিয়েছে আদালত।  কর্মসূচিতে ব্যবহার করা যাবে ২৫ টি মাইক, তার বেশি নয়। তবে হাসপাতাল সংলগ্ন এলাকা বাদ দিয়ে ৫০০ মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে।  নির্দেশ দিয়েছে আদালত। বিজেপি প্রশ্ন তোলে, 'রাজ্যের হাতে প্রচুর দক্ষ পুলিশ আছে। রাজ্য নিজেই বলেছে যে শেষ কর্মসূচিতে ৪৫০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন। তাহলে অনুমতি দিতে অসুবিধা কোথায়?' । বিজেপির আইনজীবী দাবি করেন, শেষ কর্মসূচিতে আক্রান্ত হয়েছে বিজেপিই। দলীয় নেতা-কর্মীদের গাড়ির ওপর হামলা  হয়েছে।  বিচারপতি বিজেপির আইনজীবীর কাছে জানতে চান, আগের বার গন্ডগোল কেন হয়েছিল ? উত্তরে তিনি জানান, পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেই আক্রান্ত হয়েছে বিজেপি। আইনজীবী বলেন, ' বিরোধী দলনেতা আক্রান্ত, লজ্জায় পুলিশের মাথা হেঁট হয়ে যাওয়া উচিত' !  

বারুইপুরে কী ঘটেছিল

বারুইপুরকাণ্ডের প্রতিবাদে রবিবার হলদিয়ায় বিজেপির পদযাত্রা ও সভার অনুমতি পেতেও হাইকোর্টেই দ্বারস্থ হতে হয় বিজেপিকে। অনুমতিও দেয় কলকাতা হাইকোর্ট।  বিজেপি বিধায়কদের কণ্ঠরোধের অভিযোগে বুধবার বিমান বন্দ্য়োপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে, মিছিল ও সভা করার ডাক দেন শুভেন্দু অধিকারী। কথা ছিল,পুরাতন বাজার রাসমাঠ থেকে, বারুইপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত মিছিল করবেন তিনি।   এই রাস্তাতেই ২ জায়গায় মঞ্চ বাঁধে তৃণমূল। রাস্তার দু ধার কার্যত ঘিরে ফেলেন তৃণমূলের নেতা-কর্মীরা।  বিজেপির জমায়েতকে উদ্দেশ্য করে স্লোগান তোলা হয়, চোর চোর চোরটা....।   ৪টের কিছু পরেই এই এলাকায় ঢোকেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা।

এরপরই তাঁর গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ । স্লোগান ওঠে। এরপরই শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তাঁর গাড়িটি অ্য়াডিশনাল এসপি বারুইপুর চিহ্নিত করে দিয়েছেন। তাঁকে উদ্দেশ্য করে খারাপ গালি দেওয়া হয় বলে অভিযোগ তোলেন। '২০-২৫ বার মোটা মোটা বাঁশ, বাটাম দিয়ে মারা হয়েছে। গাড়ির বহু জায়গায় আঘাতের দাগ দেখতে পাবেন। মাথাটা আছে, গাড়ির কাচ তোলা ছিল বলে' । সেদিন দুপক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেদিনের ঘটনার প্রতিবাদে ২৭ মার্চ বারুইপুর SP অফিস অভিযানের ডাক দেয় বিজেপি।

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget