এক্সপ্লোর

TMCP Foundation Day Exam: ২৮-এর বদলে ৩০ অগাস্ট, TMCP-র প্রতিষ্ঠা দিবসে পিছোল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

Kolkata News: টিএমসিপির ও রাজ্য সংঘাতের সঙ্গে সংঘাত চরমে ওঠে। আর এবার বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিল।

কলকাতা: ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা দিবসে পিছিয়ে গেল পরীক্ষা। পরীক্ষা পিছিয়ে দিল বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। নোটিস দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ অগাস্টের বদলে পরীক্ষা হবে ৩০ অগাস্ট। 

কলকাতা বিশ্ববিদ্যালয় TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় অনড় থাকলেও, পড়ুয়াদের অনুরোধের কথা বলে পরীক্ষার দিন বদল করল বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা দিবসে পিছোল পরীক্ষা। পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। ২৮ অগাস্টের বদলে পরীক্ষা হবে ৩০ অগাস্ট, নোটিসে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা পিছনোর কারণ হিসেবে নোটিসে উল্লেখ, যানবাহনের সমস্যা হতে পারে এবং পডুয়াদের আর্জি মেনে পরীক্ষার দিন বদল করা হয়েছে। ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা পিছোতে রাজি হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়। শনিবার জারি করা নোটিসে পরীক্ষা নিয়ামক জানিয়েছেন, পরিবহণ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা এবং ছাত্র-ছাত্রীদের অনুরোধের ভিত্তিতে আগামী ২৮ অগাস্টের নির্ধারিত স্নাতকোত্তর স্তরের পরীক্ষাটি হবে না। ওই পরীক্ষা নেওয়া হবে আগামী ৩০ তারিখ। সময় ও পরীক্ষা সংক্রান্ত বাকি সব কিছু অপরিবর্তিত থাকছে। আগামী ২৮ অগাস্ট রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই কারণেই কি পিছিয়ে দেওয়া হল পরীক্ষা? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ মাইতি জানিয়েছেন, "গ্রামের ভিতরে কলেজ, যেতে সমস্যা হবে। ছাত্রছাত্রীরা আবেদন জানিয়েছে, ২৮ থেকে ৩০-এ করে দিয়েছি।''

ওই দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে BA, BSc, B.Com, B.A. LLB-এর চতুর্থ সিমেস্টারের পরীক্ষা রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে পরীক্ষার দিন বদলের দাবি জানিয়ে, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দেকে বেলাগাম আক্রমণ করা হয়। কার্যত নজিরবিহীনভাবে, তৃণমূল ছাত্র পরিষদের সুরে, কলকাতা বিশ্ববিদ্য়ালয়কে পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়ে চিঠি দেয় শিক্ষা দফতর। কিন্তু তৃণমূল ছাত্রপরিষদের দাবি এবং শিক্ষা দফতরের চিঠি উপেক্ষা করে, TMCP-র প্রতিষ্ঠা দিবস ২৮ অগাষ্টের পরীক্ষাসূচিতে কোনও বদল করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। অনড় উপাচার্যর পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। গত ৬ অগাস্ট উচ্চশিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারিকে চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়ে দেন, পূর্ব নির্ধারিত ২৮ অগাস্টের পরীক্ষাসূচি বদল করা হচ্ছে না। পরীক্ষার্থী এবং পরীক্ষার সঙ্গে যুক্তরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌছতে পারেন, তার জন্য পরিবহণ সচল রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে। শুধু তাই নয়, উপাচার্য আবেদন করেন - ধর্মঘটের দিন যে রাজ্য সরকার সব কিছু সচল রাখার কথা বলে, পরীক্ষার ক্ষেত্রেও সেই রাজধর্ম পালান করুক সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget