এক্সপ্লোর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে ভূপতিনগর থেকে বোমা উদ্ধার

Bhupatinagar Bomb Recovered: ভগবানপুর বিধানসভা কেন্দ্র এলাকা থেকে প্রায় ১৭ কেজি বিস্ফোরক উদ্ধার..

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) জেলা সফরের আগের দিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর (Bomb recovered in Bhupatinagar East Midnapore ) থেকে হাত বোমা উদ্ধার। বাজেয়াপ্ত বোমা তৈরির মশলা ও প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা।

ভগবানপুর বিধানসভা কেন্দ্রের মানিকজোড় গ্রামে মাঠ থেকে উদ্ধার হয়েছে বস্তা বোঝাই প্রায় ১৭ কেজি বিস্ফোরক। অগ্নি নির্বাপণ যন্ত্রও উদ্ধার করেছে ভূপতিনগর থানার পুলিশ। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। বোমা ও বোমা তৈরির মশলা মজুত করার নেপথ্যে কাদের হাত রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা উদ্ধার হয়েছিল।  ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালিতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বাসন্তী থানার পুলিশ এসে দুটি বোমা উদ্ধার করে। জনবহুল এলাকায় কে বা কারা বোমা রেখে গেল, তা নিয়ে তদন্তে নামে বাসন্তী থানার পুলিশ।

 বোমাবাজি ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল কোচবিহারের দিনহাটায়। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণভাবে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছিলেন খোদ শাসকদলের নেতারাই। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবির। লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত হয়েছিল কোচবিহার। এবার দিনহাটায় তৃণমূল প্রধানের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত দিনহাটার সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মনের গাড়ি। তৃণমূল নেতার অভিযোগ,  তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছিল দুষ্কৃতীরা। এই ঘটনার পর থেকেই আতঙ্কে তৃণমূল নেতা ও তাঁর পরিবার। এমনকি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব খোদ শাসকনেতাই।

আরও পড়ুন, 'চিকিৎসার গাফিলতিতে' রেলের টিকিট চেকারের মৃত্যু, ভাঙচুর আসানসোলের নার্সিংহোমে

সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও প্রধান অভিজিৎ বর্মন বলেছিলেন, আনুমানিক রাত সোয়া বারোটার দিকে একটা বিকট শব্দ হয়। দেখি যে আমার গাড়ির নীচে কোনও দুষ্কৃতীরা বা কেউ বোমা মেরেছিল। চারিদিকে ধোয়া ধোয়া। আমরা যাঁরা প্রশাসনিক দায়িত্বে আছি, আমরাই নিজেদের নিরাপত্তা পাচ্ছি না। বিরোধীরা তো অবশ্যই দায়ি। পুলিশের ভূমিকা নিয়ে কী বলব? বলতে গেলেও খারাপ লাগে। উদাসীন। বিজেপি জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, ভিডিওতেই দেখলাম। গাড়ির উপর দিকটাতে ছোট ছোট দুটো ফুটো। আবার ম্যাটের নীচে আবার আরেকটি ফুটো। ম্যাটের কিছু হয়নি। যদি গাড়ির মধ্যে বাইরের থেকে যদি বোমা ফেটে থাকে, তাহলে তো এরকম হওয়ার কথা নয়। ওই ঘটনায়  পথ অবরোধও করেছিল তৃণমূল।

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget