এক্সপ্লোর

Bowbazar Lynching Case: হাড় ভেঙে চুরমার, প্রচুর রক্তক্ষরণ, 'হাইপো ভলেমিক শকেই বউবাজারে টিভি মেকানিকের মৃত্যু'..

Bowbazar Lynching Case Autopsy Report: বউবাজারের ছাত্রাবাসে কীভাবে যুবকের মৃত্যু হয়েছে, এবার সামনে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট..

কলকাতা: চোর সন্দেহে বউবাজারের ছাত্রাবাসে গণপিটুনিতে যুবক খুন। প্রকাশ্যে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। শরীরের একাধিক অংশে হাড় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 'হাইপো ভলেমিক শকেই বউবাজারে টিভি মেকানিকের মৃত্যু'। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের ইন্টারনাল ইনজুরি, প্রচুর রক্তক্ষরণে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়েছে। শরীরে একাধিক আঘাত, ভোঁতা কিছু দিয়ে মারেই মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। 

বউবাজারে ছাত্রাবাসে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ প্রকাশ্যে আসে গতকাল। মোবাইল চুরির অভিযোগে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ ওঠে আবাসিকদের বিরুদ্ধে। হস্টেলে পৌঁছেও প্রায় আধঘণ্টা ভিতরেই ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে। অবশেষে গুরুতর জখম অবস্থায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় ১৪জনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানা।

বেলগাছিয়ার জে কে ঘোষ রোডের বাসিন্দা বছর ৩৭ এর ইরশাদ আলম। কাজ করতেন চাঁদনি চকের একটি টেলিভিশন সারাইয়ের দোকানে। শুক্রবার সকালে বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এই রাস্তাতেই রয়েছে সরকারি ছাত্রাবাস, উদয়ন হস্টেল। অভিযোগ, সেই সময়ই তাঁকে টেনে-হিঁচড়ে হস্টেলের ভিতরে নিয়ে যায় আবাসিকরা। হস্টেলের গেট বন্ধ করে, ভিতরের রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ইরশাদ আলমকে। পুলিশ পৌঁছনোর পরও হস্টেলের তালাই খোলেনি আবাসিকরা। প্রায় আধঘণ্টা পর খোলা হয় তালা। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় গুরুতর জখম ইরশাদের। 

পুলিশ সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেখা যায় ইরশাদের, দুই হাতেই গভীর ক্ষত রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় জমাট বেঁধেছে রক্ত। পা ভাঙা, ক্ষত রয়েছে কব্জিতেও। এই ঘটনায় হস্টেল থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আবাসিকদের অভিযোগ, বৃহস্পতিবার হস্টেল থেকে চুরি যায় একটি মোবাইল ফোন। মুচিপাড়া থানায় মোবাইল চুরির অভিযোগ জানান এক আবাসিক। কিন্তু তাই বলে, ইরশাদকে মারধর করা হল কেন? পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায়, বৃহস্পতিবার, পাশেই একটি কেকের দোকানের সিসিটিভি ফুটেজে হস্টেল থেকে এক যুবককে বেরোতে দেখা যায়। শুক্রবার ইরশাদকে দেখে তাঁদের মনে হয় সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাওয়া ব্য়ক্তিই ইরশাদ। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় হস্টেলের ভিতর। 

আরও পড়ুন, বল কুড়োতে গিয়ে তারে লাগল স্কুলপড়ুয়ার হাত, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রের..

অভিযুক্তদের আরও দাবি, মোবাইল চুরি করার কথা স্বীকার করেন ইরশাদ। জানায়, ১ হাজার টাকায় ফোনটি চাঁদনি চকে বেচে দিয়েছেন তিনি। আবাসিকরা তখন তাঁকে সেই ফোন এনে দেওয়ার কথা বলেন। ইরশাদ জানান সেটা আর সম্ভব নয়। তখনই শুরু হয় বেধড়ক মার। হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছে ৬টি ব্যাট ও ১ টি লাঠি। তার মধ্যে ১ টি ব্যাট ২ টুকরো হয়ে গিয়েছে। পুলিশের অনুমান, এই ব্যাট দিয়েই মারধর করা হয় ইরশাদকে। 
 
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget