এক্সপ্লোর

Bowbazar Metro: বউবাজারে ফের বিপদের আশঙ্কা! এক কাপড়ে বাড়ি ছাড়তে হতে পারে আরও অনেক পরিবারকে!

Kolkata Metro Updates: বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই বউবাজারের ওই এলাকা থেকে দেড়শোরও বেশি বাসিন্দাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

পার্থপ্রতিম ঘোষ এবং অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বউবাজারে (Bowbazar) ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হয়েছে। মেট্রো সূত্রে খবর, নতুন করে মাটি ক্ষয় হয়নি। গতকাল রাতভর পর্যবেক্ষণ করেন মেট্রোর আধিকারিকরা। এই মুহূর্তে ওই এলাকায় মাটির শক্তি বাড়ানোর কাজ চলছে।

অন্যদিকে, মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের (BB Ganguly Street) আরও কয়েকটি বাড়ি আজ খালি করার সম্ভাবনা। বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই বউবাজারের ওই এলাকা থেকে দেড়শোরও বেশি বাসিন্দাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন, ১০টি বাড়ি ছাড়া আর কোনও বাড়িতে ফাটল ধরেছে কি না। এর পাশাপাশি, এলাকায় মোতায়েন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। গোটা এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।                       

আরও পড়ুন, 'লিস্টের কী হল? পাঠিয়ে দিয়েছি', মানিকের হোয়াটসঅ্যাপে ঘেঁটে নয়া তথ্য ইডির হাতে

প্রসঙ্গত, মেট্রোর টানেলে হু হু করে ঢুকছে জল। কর্দমাক্ত পরিস্থিতি। তার জেরেই বউবাজারে বিপত্তি? কেএমআরসিএল এর এমডি চন্দ্রনাথ ঝা বলেন, 'সুড়ঙ্গে জল কন্ট্রোল করা যাচ্ছে না, জলের ফোর্স খুব বেশি। কাল থেকে কাজ চলবে।' এদিকে, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হচ্ছে বাসিন্দাদের। স্কুল পড়ুয়া সন্তানকে নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে এক মা’কে। একইরকম অবস্থা, মদন দত্ত লেনের বাসিন্দা আরও অনেকের। করে বাড়ি ফিরতে পারবেন, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁরা।                                      

১০ নম্বর মদন দত্ত লেনের বাসিন্দা অনিমা প্রামাণিকের অবস্থাও তথৈবচ। ৭৩ বছরের অসুস্থ স্বামীকে নিয়ে আশ্রয় নিয়েছেন ক্রিক রোয়ের একটি হোটেলে। নিজে জীবন বিমান সংস্থার এজেন্ট। অন্যের জীবন সুরক্ষিত করাই যাঁর কাজ, তাঁরই জীবন এখন কার্যত অন্ধকার। 

ফাটলের জেরে আতঙ্কে রয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ও। তাঁর বাড়িও এই বউবাজারেই। এদিন তিনি বলেন, "এটা নিয়ে তৃতীয়বার, বাঁ-দিক মাঠ হয়ে গেছে তিন বছর আগে। এটা নিয়ে ছেলেখেলা হচ্ছে, মেট্রো কী ভেবেছে? এই উদ্বিগ্নতা নিয়ে, আতঙ্ক নিয়ে এই চাপ নিয়ে বাস করা যায়। থাকা যায়, আমি সকলের কথা বলছি।"                         

 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget