এক্সপ্লোর

Howrah Train Accident: দুর্ঘটনার আগে জোরে শব্দ! রেল লাইনে ফাটল নাকি অন্য কারণ? হাওড়ার নলপুরে কীভাবে লাইনচ্যুত ট্রেন?

Rail Accident: কিন্তু অন্য লাইনে কী করে ঢুকে পড়ল ইঞ্জিনের পিছনের কামরাগুলি? যান্ত্রিক ত্রুটি নাকি কারও গাফিলতি?

সুনীত হালদার, সৌমিত্র রায় ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার নলপুরে লাইনচ্যুত হল ট্রেনের একাধিক কামরা। ইঞ্জিন ও পার্সল ভ্যান এক লাইনে ঢুকলেও ট্রেনের বাকি ৪টি কামরা অন্য লাইনে ঢুকল কী করে? তদন্ত শুরু করেছে রেল। প্রাণ হাতে করে ট্রেন সফর আর কতদিন? ফের উঠল সেই প্রশ্ন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ভারতীয় রেল। ১০ দিনের মধ্যে মিলবে রিপোর্ট।

ফের বেআব্রু হয়ে গেল রেলের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা৷ ভেঙে গিয়েছে লাইন, ভেঙে গিয়েছে সিমেন্টের স্লিপার। স্লিপার থেকে ভেঙে ছিটকে বেরিয়ে এসেছে প্যান্ড্রোল ক্লিপ। শনিবার দুর্ঘটনাটি ঘটে হাওড়ার নলপুর স্টেশনের কাছে। 

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ ডাউন মেন লাইন দিয়ে বাউড়িয়া স্টেশন ছাড়িয়ে নলপুর স্টেশনে ঢুকলছিল 22850 ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। নলপুর পশ্চিম কেবিনের কাছে ২৬ বি পয়েন্টের কাছে লাইনচ্য়ুত হয় ২টি যাত্রী কামরা সহ ৫টি কোচ। ডাউন মেন লাইন ধরে এগিয়ে যায় ইঞ্জিন ও পার্সল ভ্যান। মিডল লাইনে উঠে পড়ে ৫টি কামরা।  ২০০-২৫০ মিটার ইঞ্জিন টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেনটিকে। তারপরই ৫টি কামরা লাইনচ্যুত হয়।

ঘটনায় চরম আতঙ্কিত যাত্রীরা। তাঁদের অনেকে জানিয়েছেন, দুর্ঘটনার আগে বেশ জোরে শব্দ হয়। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা? কারণ হিসেবে যে তথ্য হাতে এসেছে, তাতে তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারীরা। কারণ, বিশেষজ্ঞদের অনেকের মতে, এদিন যে ঘটনা ঘটেছে তা প্রায় নজিরবিহীন। কীভাবে তা ঘটল, তা নিয়ে ধন্দে রেল আধিকারিকরা।

সূত্রের খবর, ২৬ বি পয়েন্টের কাছে ডাউন মেন লাইন ধরেই চলতে থাকে ইঞ্জিন ও পার্সেল ভ্যান। পিছনের ৪টি কামরা ঢুকে পড়ে পাশের মিডল লাইনে। প্রায় ২৫০ মিটার এভাবে চলার পর লাইনচ্যুত হয় পার্সেল ভ্যান, ২টি যাত্রীবাহী কামরা হয় ৫টি বগি।

কিন্তু অন্য লাইনে কী করে ঢুকে পড়ল ইঞ্জিনের পিছনের কামরাগুলি? যান্ত্রিক ত্রুটি নাকি কারও গাফিলতি? রেল লাইনে ফাটল নাকি অন্য কোনও কারণ? তদন্ত শুরু করেছে রেল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি। ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। 

কিন্তু ট্রেনের গতি বেশি থাকলে কী হত? এভাবে প্রাণ হাতে করে ট্রেন সফর আর কতদিন? কবে আতঙ্ক আর আশঙ্কা ঝেড়ে ফেলে নিশ্চিন্তে সফর করা যাবে ভারতীয় রেলে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget