এক্সপ্লোর

Burdwan News: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর প্রশাসন, বর্ধমানে হকার উচ্ছেদে চলল বুলডোজার

Hawker Eviction Drive: বর্ধমান শহর থেকে হকার উচ্ছেদ করতে এবার বুলডোজারের ব্যবহার করছে প্রশাসন। সোমবার শহরে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, পুলিশ ও বর্ধমান পুরসভার যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

কমলকৃষ্ণ দে,বর্ধমান: গত সোমবার নবান্নের সভাঘরে বৈঠক চলাকালীন ফুটপাথ ও রাস্তা দখল করে অবৈধভাবে দোকান তৈরি করা হকারদের উচ্ছেদ (Hawker Eviction Drive) করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নির্দেশের পরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। কলকাতার গড়িয়াহাট থেকে সেক্টর ফাইভ, কিংবা বোলপুর। সোমবার রাত থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ অভিযান। এবার সেই অভিযান শুরু হল বর্ধমান শহরেও।

আরও পড়ুন: Tarakeswar Lynching : যে টাকার জন্য খুন, সে টাকা অভিযুক্তের বাড়িতেই ! তারকেশ্বর গণপিটুনি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলা প্রশাসন,পুলিশ ও বর্ধমান পুরসভার যৌথ অভিযানে বর্ধমান শহরের জেলখানা মোড় এলাকায় বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল ফুটপাত দখল করে থাকা একাধিক দোকানের স্থায়ী কাঠামো। এছাড়া ফুটপাত ও রাস্তাজুড়ে দোকান লাগানো একাধিক হকারকে সতর্ক করার পাশাপাশি বেশ কিছু হকারকে সতর্ক করা সত্ত্বেও দোকান লাগানোয় তাঁদের ব্যবসায়িক সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়।  এদিকে এই উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ দেখান হকাররা।

বিগত কয়েকদিন ধরেই হকারদের উদ্দেশ্যে শহরজুড়ে রাস্তা ও ফুটপাত ছেড়ে দোকান লাগানোর জন্য মাইকিং করা হয়। তাতে সেভাবে কোনও কাজ না হয় হয়নি। তারপরই সোমবার রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করতে যৌথ অভিযানে নামে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন,পুলিশ ও বর্ধমান পুরসভা।

আরও পড়ুন: Kolkata Hospital Chaos: রোগীর পরিজনের উপর লাঠিচার্জ পুলিশের! চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার!

প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বর্ধমান শহরের জেলখানা মোড় ও চৌধুরীবাজার এলাকায় অভিযান চালানো হয়।। উপস্থিত ছিলেন বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস,ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল,পুরপতি পরেশ চন্দ্র সরকার,বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস সহ বর্ধমান পুরসভার একঝাঁক কাউন্সিলর। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে সোমবার থেকে ধারাবাহিকভাবে শহরজুড়ে অভিযান চলবে বলেও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিকে এই অভিযানের ফলে ক্ষোভ তৈরি হয়েছে হকারদের মনে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দোকান চালাচ্ছেন তাঁরা। এর জন্য অনেকে তাঁদের থেকে টাকাও নেয়। এখন আচমকা এভাবে তাঁদের উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে পুরোপুরি পথে বসবেন তাঁরা। মুখ্যমন্ত্রী যেন তা বিবেচনা করে দেখেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Chopra News: হাত-পা বেঁধে মার! মুক্তিপণ দিয়ে ছাড়! চোপড়ার JCB-কি উত্তরের 'শেখ শাহজাহান'?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget