এক্সপ্লোর

Purulia News: পুরুলিয়ায় সূচকাণ্ডে মৃত্যুদণ্ড রদ হাইকোর্টের, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

Calcutta High Court: ২০১৭-র ২১ জুলাই ৩ বছরের শিশুকন্যাকে সূচ ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে শিশুর মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে।

সৌভিক মজুমদার, কলকাতা: পুরুলিয়ায় (Purulia) সূচ ঢুকিয়ে শিশুকন্যা হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড রদ করল হাইকোর্ট (Calcutta High Court)। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ২০১৭-র ২১ জুলাই ৩ বছরের শিশুকন্যাকে সূচ ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে শিশুর মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। শিশুর শরীর থেকে ৭টি সূচ পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। ২০২১-এর ২১ সেপ্টেম্বর ২ জনকে মৃত্যুদণ্ড দেন পুরুলিয়া ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। 

যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ: পুরুলিয়া সূচকাণ্ডে দুই সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৭ সালের ১২ জুলাই, সামনে আসে পুরুলিয়ার হাড় হিম করা সূচকাণ্ড। নদিয়ারা গ্রামের বাসিন্দা মঙ্গলা গোস্বামীর বছর তিনেকের শিশুকন্যার শরীরে ৭টি সূচ ঢুকিয়ে অত্যাচারের অভিযোগ ওঠে তাঁর প্রেমিক ষাটোর্ধ সনাতন ঠাকুরের বিরুদ্ধে। মায়ের সামনেই শিশুর ওপর অত্যাচার করা হয় বলে অভিযোগ ওঠে। পুলিশি তদন্তে উঠে আসে, পথের কাঁটা সরাতে পরিকল্পনা করে শিশুকন্যার ওপর অত্যাচার চালায় সনাতন ঠাকুর। সেই পরিকল্পনায় যোগ দেয় শিশুর মা মঙ্গলাও।

এদিকে, কলকাতার SSKM হাসপাতালে অস্ত্রোপচার করে শিশুর শরীর থেকে সূচগুলি বের করা হলেও, ২০১৭-র ২১ জুলাই তার মৃত্যু হয়। চারবছর পর, ২০২১-এর ২১ সেপ্টেম্বর শিশুর মা ও তাঁর প্রেমিক সনাতন ঠাকুরের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন পুরুলিয়া ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। এবার সেই মামলায় সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি বিভাসরঞ্জন দে-র ডিভিশন বেঞ্চ। গ্রেফতারের দিন থেকে ৩০ বছর সাজা মকুবের আর্জিও জানাতে পারবে না মৃত শিশুর মায়ের প্রেমিক সনাতন ঠাকুর। নির্দেশ আদালতের।

আরও পড়ুন: SSC Scam: মেল আইডি-তে মিলেছে অযোগ্য প্রার্থীদের নাম! SSC মামলায় ধৃত মিডলম্যানের CBI হেফাজত

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget