এক্সপ্লোর

Recruitment Scam Case : নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধানের নাম চূড়ান্ত করল হাইকোর্ট

Ashwin Shenvi : আগামী সাত দিনের মধ্যে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) সিটের প্রধান হচ্ছেন অশ্বিন শেনভি (Ashwin Shenvi)। নাম চূড়ান্ত করে এমনটাই জানাল আদালত। আগামী সাত দিনের মধ্যে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ আদালতে ডিআইজি পদমর্যাদার তিন আধিকারিকের নাম দেয় সিবিআই। এই তিন জনই দুর্নীতি মামলায় পারদর্শী। সুধাংশু খারে কর্মরত কলকাতায়, মাইকেল রাজ কর্মরত রাঁচিতে ও অশ্বিন শেনভি বর্তমানে কর্মরত চণ্ডীগড়ে।

আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, ‘প্রথম সিবিআই তদন্তের নির্দেশের সময় একজন আধিকারিক ছিলেন পঙ্কজ শ্রীবাস্তব। তিনি এখন কোথায় আছেন ?’ সিবিআইয়ের আইনজীবী জানান, 'পঙ্কজ শ্রীবাস্তব বর্তমানে গাজিয়াবাদে সিবিআই প্রশিক্ষণ কেন্দ্রে আছেন। তিনি সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা, আইজি পদমর্যাদার আধিকারিক।' এর পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি এমন একজনকে চাই, যিনি রাজ্যের ভৌগলিক অবস্থান জানেন। পঙ্কজ শ্রীবাস্তবকে কি ফিরিয়ে আনা সম্ভব ?' এবিষয়ে জানতে চেয়ে সিবিআইকে ১৫ মিনিট সময়ও দিয়েছিলেন বিচারপতি। তারপরেই নির্দেশ দেন বিচারপতি।

সিট প্রধানের বদল চেয়েছিল সিবিআই-

আদালত নিযুক্ত সিট প্রধানের বদল চেয়ে গতকালই আদালতে যায় সিবিআই (CBI)। কেন্দ্রীয় এই সংস্থার তরফে আদালতে জানানো হয়, অখিলেশ সিংহ (Akhilesh Singh) এখন আর সিবিআইয়ে কর্মরত নন। উনি নিজেই ১৪ অক্টোবর বদলির আবেদন জানিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) ছাড়পত্র দিয়েছে ১৫ নভেম্বর। এই পরিস্থিতিতে অখিলেশ সিংহের জায়গায় অন্য আধিকারিক নিয়োগের জন্য আদালতে আবেদন জানায় সিবিআই। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন সিবিআই আইনজীবী। তিন আধিকারিকের নাম দিতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল আদালত। এনিয়ে আজ ফের শুনানি হয়। তার পরই ঠিক হয় অশ্বিন শেনভির নাম।

গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর আগে CBI-এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার কার্যত ভৎসনার সুরে বলেন, ৬ মাস কেটে গেছে! কিছুই করেননি! এই প্রেক্ষাপটেই তদন্তের জন্য গঠিত CBI-এর স্পেশাল ইনভেস্টিগেশন টিমও ঢেলে সাজান বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২ জন CBI অফিসারকে SIT থেকে বাদ দিয়ে, ঢোকানো হয় ৪ জনকে। ভিন রাজ্যে বদলি হওয়া CBI-এর DIG অখিলেশ সিংকেও ফেরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

আরও পড়ুন ; 'বদলির ছাড়পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের', সিট প্রধানের বদল চেয়ে আদালতে সিবিআই

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget