এক্সপ্লোর

Recruitment Scam Case : 'বদলির ছাড়পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের', সিট প্রধানের বদল চেয়ে আদালতে সিবিআই

Calcutta High Court : তিন আধিকারিকের নাম দিতে সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত

সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে আদালত নিযুক্ত সিট প্রধানের বদল চেয়ে আদালতে গেল সিবিআই (CBI)। কেন্দ্রীয় এই সংস্থার তরফে আদালতে জানানো হয়েছে, অখিলেশ সিংহ (Akhilesh Singh) এখন আর সিবিআইয়ে কর্মরত নন। উনি নিজেই ১৪ অক্টোবর বদলির আবেদন জানিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) ছাড়পত্র দিয়েছে ১৫ নভেম্বর। এই পরিস্থিতিতে অখিলেশ সিংহের জায়গায় অন্য আধিকারিক নিয়োগের জন্য আদালতে আবেদন জানায় সিবিআই। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সিবিআই আইনজীবী। তিন আধিকারিকের নাম দিতে সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। এনিয়ে আগামীকাল মামলার শুনানি হবে।

গতকালই CBI-এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ-

গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গতকালই CBI-এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার কার্যত ভৎসনার সুরে বলেন, ৬ মাস কেটে গেছে! কিছুই করেননি! এই প্রেক্ষাপটেই তদন্তের জন্য গঠিত CBI-এর স্পেশাল ইনভেস্টিগেশন টিমও ঢেলে সাজান বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২ জন CBI অফিসারকে SIT থেকে বাদ দিয়ে, ঢোকানো হয় ৪ জনকে। ভিন রাজ্যে বদলি হওয়া CBI-এর DIG অখিলেশ সিংকেও ফেরানোর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানান, SIT-এর নেতৃত্ব দেবেন তিনিই।

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বুধবার CBI-এর কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, ১৮ মে, ৫৪২ জন চাকরি প্রাপককে জিজ্ঞাসাবাদের জন্য CBI’কে নির্দেশ দিয়েছিলাম। কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? CBI-এর আইনজীবী বলেন, ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহত্তর চক্রান্তের বিষয়টি দেখা হচ্ছে। নথি সংগ্রহ করছি। বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন সিবিআইকে প্রশ্ন করেন, আপনারা ৫ শতাংশকেও জিজ্ঞাসাবাদ করেননি ! কেন ? CBI-এর আইনজীবী বলেন, আমরা পুলিশ সুপারকে অবগত করেছিলাম। বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন প্রশ্ন করেন, SIT কবে গঠন করা হয়েছিল ? CBI জবাব দেয়, ১৭ জুন। তখন বিস্ময় প্রকাশ করে বিচারপতির মন্তব্য, তারপর ৫ মাস কেটে গেছে! মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন!

একথা বলেই বিচারপতি CBI’কে নির্দেশ দেন, SIT-এর পুনর্গঠন করা হবে। ৪ অফিসারের নাম দিন। একজন DIG’কে SIT’এর মাথায় বসাব। সিবিআই ৪ জনের নাম দেওয়ার পরে, বিচারপতি ঠিক করে দেন, ডেপুটি সুপার অংশুমান সাহা, ইন্সপেক্টর বিশ্বনাথ চক্রবর্তী, প্রদীপ ত্রিপাঠী এবং ওয়াসিম আক্রম খান CBI-এর বিশেষ তদন্তকারী দলের অন্তর্ভুক্ত হবেন। আগের SIT থেকে অব্যাহতি দেওয়া হয়, ডেপুটি সুপার কে সি রিশিনামোল এবং ইন্সপেক্টর ইমরান আশিককে। পুনর্গঠিত SIT’র নেতৃত্ব দেবেন DIG অখিলেশ সিং। যদিও আজ তাঁর বদল চেয়ে আদালতে যায় কেন্দ্রীয় সংস্থা।

এরআগে রাজ্যে ভোট পরবর্তী হিংসা, বগটুইকাণ্ড, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন-সহ একাধিক হেভিওয়েট মামলার দায়িত্বে ছিলেন CBI-এর DIG অখিলেশ সিং। পরে তাঁকে অন্যত্র বদলি করা হয়। গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, DIG অখিলেশ সিংহ এখন যেখানে আছেন, সেখান থেকে ৭ দিনের মধ্যে তাঁকে আনতে হবে। বদলি করা যাবে না।

আরও পড়ুন ; ‘রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান এক না হলে কমিশন ভেঙে দেওয়া হোক’ : বিচারপতি বিশ্বজিৎ বসু

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Samim Ahamed: অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget