এক্সপ্লোর

Calcutta High Court: আলিপুর চিড়িয়াখানায় গন্ডগোলের ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

Calcutta High Court Update: আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) ইউনিয়নের দখল ঘিরে তুলকালাম। চিড়িয়াখানার ডিরেক্টর ও পুলিশের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

সৌভিক মজুমদার, কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) গন্ডগোলের ঘটনায় রিপোর্ট তলব করল হাইকোর্ট (Calcutta High Court)। ২ দিনের মধ্যে চিড়িয়াখানার অধিকর্তা, পুলিশকে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। কারা চিড়িয়াখানার কর্মী, কারা বহিরাগত, চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) ইউনিয়নের দখল ঘিরে তুলকালাম। চিড়িয়াখানার ডিরেক্টর ও পুলিশের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার সকাল এগারোটার মধ্যে দিতে হবে রিপোর্ট। ইউনিয়নের দখল ঘিরে গত ২৪ জানুয়ারি, ধুন্ধুমার কাণ্ড বেধে যায় চিড়িয়াখানায়। গেট ভেঙে হুড়মুড়িয়ে বন্ধ চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। যা নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর তীব্র হয়।

RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘর ইউনিয়নের দখল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার তার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। শুনানিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, ডিরেক্টরকে জানানো হয়েছিল নবনির্বাচিত ইউনিয়নের ৫-৬ জন দেখা করতে আসবেন।  কিন্তু, দেখা যায় ২০০ থেকে ৩০০জন এসেছেন।

বিচারপতি রাজশেখর মান্থা চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদ্দেশে প্রশ্ন করেন, যাঁরাই আসবেন তাঁদের সবাইকে কি ঢুকতে দেওয়া হবে?  এরপর বিচারপতি সতর্ক করে বলেন, চিড়িয়াখানায় যদি কিছু হয়, পশুদের কিছু হয়, তাহলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলব না। আগুন জ্বলবে।

মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, রাজ্যের শাসক দল বহুদিন ধরে চিড়িয়াখানার কর্মী ইউনিয়ন দখলের চেষ্টা করছে। তৃণমূলের পতাকা নিয়ে হামলা হয় চিড়িয়াখানায়।  ২০০ জন ইউনিয়ন অফিস দখল করে আছেন, যাঁরা সবাই বহিরাগত।সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি রাজশেখর মান্থা, শুক্রবার সকাল ১১টার মধ্যে চিড়িয়াখানার ডিরেক্টর ও পুলিশের রিপোর্ট তলব করেন।

পাশাপাশি, অবিলম্বে একজন ভিডিওগ্রাফার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়।  যিনি চিড়িয়াখানার বর্তমান পরিস্থিতির ভিডিওগ্রাফি করবেন। রাজ্য-সহ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে তাঁকে সাহায্য করতে হবে। বিচারপতি আরও বলেন, ডিরেক্টর নিজে সোম ও মঙ্গলবার চিড়িয়াখানা ঘুরে দেখে পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবেন।

কারা কর্মী ও কারা বহিরাগত, তা চিহ্নিত করবেন ডিরেক্টরই। পাশাপাশি, চিড়িয়াখানার নিজস্ব CCTV ফুটেজ দেখে তিনি রিপোর্ট দেবেন। গত ২৩শে জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত CCTV ফুটেজ দেখে আদালতে রিপোর্ট দেবে পুলিশ। ২৪শে জানুয়ারির যে ফুটেজ চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ সংগ্রহ করেছে, তার কপি অবিকৃতভাবে দিতে হবে চিড়িয়াখানার ডিরেক্টরকে।

আরও পড়ুন: Municipal Election 2022: ২৭ ফেব্রুয়ারির পুরভোট পিছনোর দাবিতে কমিশনে দরবার বিজেপির, কটাক্ষ তৃণমূলের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget