এক্সপ্লোর

Jayant Singh House Demolish: 'খেলার মাঠ করে দিন' আড়িয়াদহকাণ্ডে ধৃত জয়ন্ত সিংহের বাড়ি ভেঙে ফেলার নির্দেশ

Kamarhati Municipality: কামারহাটি পুরসভার অন্যের জমিতে এবং পুকুর ভরাট করে অট্টালিকা বানানোর অভিযোগ ওঠে জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে।

কলকাতা: আড়িয়াদহকাণ্ডে ধৃত জয়ন্ত সিংহের বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আইন অনুযায়ী বাড়ি ভেঙে ৮ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম বাড়ি নিয়ে হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল পুরসভা। 

বাড়ি ভেঙে ফেলার নির্দেশ: গত বছর মা ও কলেজপড়ুয়া ছেলেকে গণপিটুনির ঘটনার পর থেকেই প্রকাশ্য়ে আসে, তৃণমূলকর্মী জয়ন্ত সিং এবং তার গ্য়াংয়ের একের পর এক কুর্কীতির ছবি। চর্চায় উঠে আসে আড়িয়াদহের মৌসুমী মোড়ে জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম তিনতলা বাড়ি জয়ন্ত সিংহের। গত কয়েকবছরে চমকে দেওয়ার মতো উত্থান হয়েছে আড়িয়াদহর জয়ন্তর। বাড়ির সামনে রাখা দামি গাড়ি ও বাইক। প্রশ্ন উঠছে, দুধের ব্যবসায়ী থেকে কার মদতে আড়িয়াদহর বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন জয়ন্ত? তাঁর আয়ের উৎস কী? কীভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন জয়ন্ত? স্থানীয়দের অভিযোগ পুকুরের একাংশ বুজিয়ে অট্টালিকা বানিয়েছেন জয়ন্ত। অন্যের জমিতে এবং পুকুর ভরাট করে অট্টালিকা বানানোর অভিযোগ ওঠে জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে।

কী নির্দেশ বিচারপতির?                                

কামারহাটিতে জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম বাড়ি নিয়ে হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল পুরসভা। এদিন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, আপনার কি মনে হয় যে পুরসভার সহযোগিতা ছাড়া এত বড় বাড়ি তৈরি হয়েছে? আমাদের অন্ধ মনে করবেন না। আমরা জানি কোথায় কী হচ্ছে। পুরসভার আধিকারিকরা কী করছিলেন ? অফিসে বসেছিলেন ?ওই অঞ্চলে পুরসভার যে সমস্ত আধিকারিকরা গত ৫ বছর ধরে কাজ করছেন তাঁদের সবাইকে জেলে পাঠাব। তাহলে যদি আপনাদের মনে কিছুটা ভয় হয়। বৈধ অনুমোদন না থাকলে ভেঙে দিন। পাল্টা আদালতে পুরসভা দাবি করে, ওই জমি যে ব্যক্তির নামে আছে তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এখন ১৯৭৬ সালের একটি প্ল্যান দেখিয়ে বলা হচ্ছে যে এটাই আসল বৈধ প্ল্যান। আমাদের কাছে অত পুরনো নথি নেই। পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, আপনাদের মনে হচ্ছে এটা ১৯৭৬ সালের প্ল্যান অনুযায়ী তৈরি হওয়া বাড়ি? সওয়াল জবাব শেষে বিচারপতি নির্দেশ দেন, বাড়ি ভেঙে খেলার মাঠ করে দিন। ৮ সপ্তাহের আইন অনুযায়ী বাড়ি ভেঙে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Jagaddhatri Puja 2026: ৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget