এক্সপ্লোর

Student Union Election: ছাত্রভোট নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য, দু সপ্তাহের মধ্যে জবাব তলব

Calcutta High Court: এবার, ছাত্রভোট নিয়ে সরাসরি রাজ্য সরকারকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কী ভাবছে রাজ্য সরকার?

কলকাতা: ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কী ভাবছে রাজ্য সরকার? রাজ্য সরকারের আইনজীবীকে সরাসরি প্রশ্ন করলেন হাইকোর্টের বিচারপতি। এই নিয়ে রাজ্য সরকার কী ভাবনাচিন্তা করছে তা জানাতে ২ সপ্তাহের সময়সীমাও বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার নির্দেশ দিয়েছে আদালত। 

রাজ্যজুড়ে কলেজে কলেজে 'মনোজিৎ মডেল' সামনে আসার পর, আরও জোরালো হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি। আর এবার, ছাত্রভোট নিয়ে সরাসরি রাজ্য সরকারকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কী ভাবছে রাজ্য সরকার? ২ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে সরকারকে জানাতে নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেন।

২০১৭-র জানুয়ারিতে শেষবার রাজ্যের কলেজেগুলিতে ছাত্র ভোট হয়েছে। তারপর রাজ্যে দুটো পঞ্চায়েত নির্বাচন, দুটো লোকসভা নির্বাচন, একটা বিধানসভা নির্বাচন, একাধিক উপনির্বাচন, পুরসভার নির্বাচন হয়েছে। হয়নি শুধু ছাত্র ভোটটাই। তাও ৭ বছরের বেশি সময় ধরে।  যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ২০২০ সালে এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ে ২০১৯ সালে শেষবার ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। এদিন রাজ্য সরকারের তরফে হাইকোর্টে সওয়াল করা হয়, অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে আমরা নির্বাচনে (ছাত্র সংসদ) যাব না। এগুলো রাজনৈতিক নিয়োগ। আমরা এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছি। তখন বিচারপতি বলেন, এটা আপনি বলতে পারেন না। এরপর রাজ্য সরকারের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। তখন বিচারপতি পর্যবেক্ষণে বলেন, রাজ্য সরকার নির্বাচনের (ছাত্র সংসদ) বিজ্ঞপ্তি জারি করুক। বাকিটা আমরা দেখছি।

মনোজিৎকাণ্ড সামনে আসার পর দেখা যায় রাজ্য়ের কলেজগুলির পরিচালন সমিতির মাথায় বসে রয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়করা। কেউ ৬ টা কলেজের পরিচালনের সমিতির সভাপতি। তো কারও হাতে রয়েছে ৪টে কলেজ। কসবা আইন কলেজে তৃণমূল বিধায়ক অশোক দেবের প্রশ্রয়েই গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর রমরমার অভিযোগ পর্যন্ত উঠেছে।
এই প্রেক্ষাপটেই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি কলেজগুলির পরিচালন সমিতি প্রসঙ্গে বিচারপতি সৌমেন সেন বলেন, সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।পরিচালন সমিতিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক। তাঁদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবে। যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget