এক্সপ্লোর

Calcutta High Court: ভার্চুয়াল শুনানি, দুই তৃতীয়াংশ কর্মীর উপস্থিতি, করোনায় সিদ্ধান্ত হাই কোর্টের

Calcutta High Court: এই মুহূর্তে আদালতগুলিতে শীতকালীন ছুটি চলছে। ৩ জানুয়ারি থেকে আদালত খুলবে। কিন্তু সশরীরে উপস্থিত হলে বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা।

কলকাতা: কোভিড সংক্রমণ (COVID Infections) ঊর্ধ্বমুখী হওয়ায় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) ফিরল ভার্চুয়াল শুনানি (Virtual Hearing)। আপাতত ভার্চুয়াল মাধ্যমেই সমস্ত মামলার শুনানি হবে। শুধুমাত্র জামিনের ক্ষেত্রে, যেখানে নথিপত্র জমা দেওয়ার বিষয় রয়েছে, সরকারি আইনজীবীদের আদালতে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ পর্যন্ত এমনটাই চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

বড়দিন, বর্ষবরণ মিলিয়ে রাজ্যে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। তার উপর ওমিক্রনের (COVID variant Omicron) চোখরাঙানি রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ভাবে চলতে থাকলে শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে রাজ্যে। তাতেই আদালতের যাবতীয় শুনানি ফের ভার্চুয়াল মাধ্যমে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিম্ন আদালতগুলির ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য।

এই মুহূর্তে আদালতগুলিতে শীতকালীন ছুটি চলছে। ৩ জানুয়ারি থেকে আদালত খুলবে। কিন্তু সশরীরে উপস্থিত হলে বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা। তাই ভার্চুয়াল মাধ্যমে যাবতীয় শুনানি এবং একত্রে মাত্র ৬৬ জন কর্মীকে নিয়ে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ তিন ভাগের দুই ভাগ কর্মী নিয়ে আদালতের কাজ চলবে আপাতত। 

আরও পড়ুন: Covid Restrictions: বাতিল দুয়ারে সরকার কর্মসূচি, সোমবার থেকে কড়া বিধিনিষেধের সম্ভাবনা

যত দিন পরিস্থিতির উন্নতি না হয়, তত দিন হাই কোর্ট-সহ নিম্ন আদালতগুলিতে এই নির্দেশ চালু থাকবে। পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্বিধি বজায় রাখার উপরও জোর দিয়েছে আদালত। 

দীর্ঘ দিন বন্ধ থাকার পর, পরিস্থিতি সামান্য শোধরানোয় ফের আদালতের কাজকর্ম শুরু হয়েছিল। পুরোপুরি স্বাভাবিক না হলেও, সশরীরে উপস্থিতি এবং ভার্চুয়াল শুনানি, দুইয়ে মিলিয়েই কাজ চলছিল ভাল ভাবে। কিন্তু রাজ্যে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় ভার্চুয়াল মাধ্যমেই শুনানি চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। 

এ দিকে, সংক্রমণের ছড়িয়ে পড়া রুখতে কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যেই একাধিক পদক্ষপ করা হয়েছে। নতুন করে চালু হচ্ছে পুরসভার হেল্পলাইন। চিহ্নিত করা হচ্ছে কনটেনমেন্ট এবং মাইক্রো কনটেনমেন্ট জোন। বাড়ি বাড়ি গিয়ে কোভিড পরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। সোমবার থেকে খুলে দেোয়া হচ্ছে সেফ হোমগুলি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget