এক্সপ্লোর

Akhil Giri Case Update : অখিল-মন্তব্যে কী পদক্ষেপ ? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

Akhil Giri : রাষ্ট্রপতি সম্পর্কে কারামন্ত্রী অখিল গিরির অবমাননাকর মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি

সৌভিক মজুমদার, কলকাতা : অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ? রাজ্য সরকারের কাছে জানতে চাইল হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী দুই সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে এবিষয়ে জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১২ ডিসেম্বর রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য-মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে।  

গতকাল কী জানিয়েছিল রাজ্য ?

রাষ্ট্রপতি সম্পর্কে কারামন্ত্রী অখিল গিরির অবমাননাকর মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি। তা নিয়েই আইনি লড়াই শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। সোমবারই অখিল গিরির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। বুধবার তারই শুনানিতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, অখিল গিরির বিরুদ্ধে যে ডেপুটেশন জমা পড়েছে, তার ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। কোনও ধর্তব্যযোগ্য অপরাধ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। 

গতকাল আদালতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয় যে, অখিল গিরির মন্তব্যের প্রেক্ষিতে নির্দিষ্ট করে কোনও FIR দায়ের হয়নি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ মন্ত্রীর আইনজীবীর বক্তব্য জানতে চায়। অখিল গিরির আইনজীবী আদালতের কাছে আরও সময় চেয়ে নেন।

রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরির মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "অখিলকে দল সাবধান করে দিয়েছে। আমি রাষ্ট্রপতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, হাইলি রেসপেক্টেড, তাঁর সম্পর্কে অখিলের মন্তব্য করা ঠিক হয়নি, পার্টি থেকে সাবধান করা হয়েছে।''  কিন্তু, বিজেপি এই ইস্যুকে হাতছাড়া করতে নারাজ। অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে রাজভবনে দরবার করেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে অখিল গিরির বিরুদ্ধে। দিল্লি, ওড়িশা, অসমের মতো রাজ্যেও পুলিশে অভিযোগ জমা পড়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় চলছে রাজ্য-রাজনীতিতে।

আজ ফের হাইকোর্টে অখিল গিরি সংক্রান্ত এই মামলার শুনানি হয়। তখনই তৃণমূল বিধায়ক ও কারামন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে? তা রাজ্য সরকারের কাছে হলফনামা আকারে জানতে চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুন ; অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget