এক্সপ্লোর

Calcutta University : অনলাইন পরীক্ষার দাবিতে ফের বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের, শুরু অনশন আন্দোলন

Students show agitation with demand of online Examination : এর আগে গত ২৭ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় কলেজগুলির অধ্যক্ষদের

কলকাতা : অনলাইন পরীক্ষার (Online Examination) দাবিতে ফের কলকাতা বিশ্ববিদ্যালেয়র (Calcutta University) কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের সামনে বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা। গতকাল রাত থেকেই শুরু হয় অনশন আন্দোলন (Hunger Strike)। পরীক্ষা অফলাইন (Offline) না অনলাইনে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠক রয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের। তার আগেই শুরু হল পড়ুয়াদের অনলাইনের দাবিতে বিক্ষোভ। 

এর আগে গত ২৭ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের (University Authority) সঙ্গে বৈঠক হয় কলেজগুলির (Colleges) অধ্যক্ষদের। সূত্রের খবর, অধ্যক্ষরাও অফলাইন পরীক্ষার পক্ষেই মত দিয়েছেন।

আরও পড়ুন ; অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের

অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ : 

সম্প্রতি, রাজ্যজুড়ে সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে অনলাইন পরীক্ষার দাবি। বাড়িতে বসে, অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবিতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভে গত ২৭ মে উত্তাল হয়ে ওঠে কলেজ স্ট্রিট এলাকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাজুড়ে সারি দিয়ে বসে পড়েন পড়ুয়ারা। সঙ্গে স্লোগান, হাতে প্ল্যাকার্ড। দাবি সেই একই, অফলাইন নয় পরীক্ষা নিতে হবে অনলাইনে। রীতিমতো বিশ্ববিদ্যালয়ের গেট আটকে রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা।

রাজপথে বিক্ষোভ পড়ুয়াদের :

কিন্তু কেন অনলাইন পরীক্ষার দাবি ? এক পরীক্ষার্থীর কথায়, "৬ মাসের কোর্স দেড় মাসের মধ্যে অফলাইন ক্লাস, এক মাসের মধ্যে অনলাইন ক্লাসে শেষ করা সম্ভব নয়। একেকটা বিষয়ের একটা বা দুটো অংশ হয়ত শেষ হয়েছে। ক্লাসে বসে পড়াশোনার আবহ আর ঘরে বসে পড়া এক নয়।'' কিন্তু অনলাইন পরীক্ষা কি সমাধানের রাস্তা ? এক ছাত্রীর বক্তব্য, "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়ে দিয়েছে, জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ করতে হবে। তাই যতটা সময় দরকার সেটা পাচ্ছি না। পরীক্ষা নিতে হলে অনলাইনই একমাত্র সমাধান। আর অফলাইনে পরীক্ষা নিতে হলে, জুন থেকে ৪ মাস আমাদের সময় দিতে হবে। সময় না দিলে আমরা অনলাইন পরীক্ষার দাবিই জানাচ্ছি।''

সেরা শিরোনাম

Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget