এক্সপ্লোর

Camac Street Fire : ক্যামাক স্ট্রিটে পানশালায় ভয়াবহ আগুন, লড়াই চালাচ্ছে দমকলের ১০ ইঞ্জিন

Kolkata Fire : ক্যামাক স্ট্রিটে ওই পানশালার বিপরীতেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর।

সৌমিত্র রায়, কলকাতা :  কলকাতার  ( Kolkata Fire ) প্রাণকেন্দ্রে ভয়ঙ্কর আগুন। ক্যামাক স্ট্রিটের ( Camac Street )  একটি পানশালায় আগুন লাগে সোমবার গভীর রাতে। রাত ৩ টে নাগাদ কর্মীরা বাড়ি চলে যাওয়ার পর পানশালায় আগুন লাগে বলে জানা যায়। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মাঝ রাতে ক্যামাক স্ট্রিট এলাকায় আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে আসতে শুরু করে একের পর এক দমকলের ইঞ্জিন। 

পানশালার পিছনেই ভয়াবহ আগুন
কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। ক্যামাকস্ট্রিটের ওই এলাকা অপেক্ষাকৃত ঘিঞ্জি। তাই আগুন যাতে বেশি ছড়িয়ে না পড়ে, তা নিয়ে শুরু থেকেই অতি সতর্ক ছিল দমকল বাহিনী। প্রবল তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্যামাক স্ট্রিটে ওই পানশালার বিপরীতেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর। ভোরের মধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ওই পানশালার পিছনেই রয়েছে বেশি কিছু বাড়ি। আগুন ছড়ালে আরও বড় বিপদ ঘটতে পারত। 

ধোঁয়ায় ঢেকে এলাকা 
জানা যাচ্ছে, পানশালায় অ্যালকোহল মজুত রয়েছে। সেই ঘরে আগুন ছড়ালে দুর্ঘটনা ভয়াবহ হতে পারত। তবে তা ঘটেনি দমকলকর্মীদের তৎপরতায়। কী কারণে আগুন, এখনও নিশ্চিত বলা যায়নি। এসি বা রান্নাঘর থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ভোরের দিকে পকেট ফায়ার কিছু আছে। ধোঁয়ায় ঢেকে আছে এলাকা। 

কালো ধোঁয়ায় ঢেকে আকাশ
অন্যদিকে সোমবার হাওড়া ময়দানের কাছে মার্কেট কমপ্লেক্সে চামড়ার ব্যাগের দোকানে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বেলা ১২টা নাগাদ একতলায় ব্যাগের দোকানে আগুন লাগে। দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দোতলার একাংশেও আগুন ছড়িয়েছে। ওই বহুতলে পোশাকের দোকান, রেস্তোরাঁ রয়েছে। আতঙ্কিত ব্যবসায়ীরা। জিটি রোডের একাংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

সামনেই জিটি রোড। বাজার সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকা। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। নিমেষে ছারখার হয়ে যায় কিছু দোকান। জিটি রোডের একাংশে বন্ধ হয়ে যায় যান চলাচল। দমকল জানিয়েছে,
সম্ভবত এসি থেকে শর্টসার্কিট হয়েছিল। তার থেকেই আগুন লাগে। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।                      

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget