এক্সপ্লোর

Cartidge Recover Update: 'বিজেপি করত, টাকার লোভেই সরবরাহ,' মন্তব্য কার্তুজকাণ্ডে ধৃতের স্ত্রীর

Kolkata News: কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় রবিবার সন্ধেয় ১২০ রাউন্ড কার্তুজ  উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেফতার করা হয় রামকৃষ্ণ মাঝি নামে এক যুবককে।

কলকাতা: ধর্মতলায় কার্তুজ উদ্ধারের ঘটনায় এবার নজরে আরও ৩ জন। কলকাতা পুলিশের STF সূত্রে দাবি, ধৃত রামকৃষ্ণ মাঝিকে জিজ্ঞাসাবাদ করে ৩ জনের বিষয়ে জানা গেছে।। তারা কারা সেই বিষয়ে খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি তদন্তকারীদের অনুমান, বিহারে বানানো হয়েছিল কার্তুজগুলি (Cartidge Recover Update)। এদিকে রামকৃষ্ণ মাঝির রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূল-বিজেপি তরজা। 

কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় রবিবার সন্ধেয় ১২০ রাউন্ড কার্তুজ  উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেফতার করা হয় রামকৃষ্ণ মাঝি নামে এক যুবককে। ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। রামকৃষ্ণের স্ত্রীর দাবি, বিজেপি করত, টাকার লোভেই কার্তুজ সরবরাহ। ধৃতের স্ত্রী বলেন, "থানা থেকে বলল যে গুলি পেয়েছি। ধরেছি। বিজেপি করত। মিটিংয়ে, মিছিলে যেত। টাকার লোভে করেছে। ম্যাটাডোর কেনার কিস্তির টাকা শোধ করতে পারছিল না। ৫ হাজার টাকা দরকার ছিল। কেতুগ্রামের তৃণমূল বিধায়কের দাবি, কেতুগ্রামে বিজেপির ৪৬ নম্বর এসসি মোর্চার সভাপতি রামকৃষ্ণ মাঝি। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, রামকৃষ্ণের গাড়ি ব্যবহার করা হত, সেই কারণেই বিজেপির মিছিলে হাঁটত। 

এই কার্তুজ উদ্ধারের ঘটনায় সামনে এল বিহার যোগ। তদন্তকারীদের অনুমান, বিহারের আরা-য় তৈরি হয়েছিল কার্তুজগুলি। সেখান থেকেই পশ্চিমবঙ্গে আনা হয় অর্থাৎ, প্রথমে বিহারের আরা থেকে হলদিয়া, এরপর বাসে করে কলকাতায় আনা হয় কার্তুজগুলি। এরপর প্রশ্ন উঠছে, কারা কার্তুজের অর্ডার দিয়েছিল? বিহার থেকে কে পশ্চিমবঙ্গে এনেছিল? কী উদ্দেশ্য়ে এনেছিল? কলকাতায় কার হাতে পৌঁছে দেওয়ার কথা ছিল কার্তুজগুলি? পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে ৩ জনের নাম উঠে এসেছে। এই ৩ জন কীভাবে গোটা ঘটনার সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা করছে STF।

পুলিশ সূত্রে খবর,  রবিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিক থেকে কার্তুজগুলো আনা হচ্ছিল কলকাতায়। ধৃতের কাছ থেকে মিলেছে মেচেদার বাসের টিকিট। গোপন সূত্রে খবর পেয়ে, ধর্মতলার SBSTC টিকিট কাউন্টারের পাশে, 12B বাস স্ট্যান্ডে রবিবার সাদা পোশাকে ওঁৎ পেতে বসেছিলেন কলকাতা পুলিশের STF-এর অফিসাররা। পিঠে ব্যাগ নিয়ে রামকৃষ্ণ বাস থেকে নামতেই পুলিশ তাকে পাকড়াও করে। ব্যাগ থেকে উদ্ধার হয়, ১২০টি কার্তুজ। তার মধ্যে ১০০টি 8 MM পিস্তলের, বাকি ২০টি কার্তুজ 7.65 MM পিস্তলের। এবার এই কার্তুজ উদ্ধারের ঘটনাতেই সামনে এল বিহার যোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget