এক্সপ্লোর

SSC Case : 'শুধু চাকরিহারাদের জন্য কেন ভাতা?' আদালতে মামলা, প্রশ্নের মুখে এবার গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের ভাতাও?

রাজ্য সরকার চাকরিহারা শিক্ষাকর্মীদের যে  ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাকে চ্যালেঞ্জ করেও মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।     


সৌভিক মজুমদার, কলকাতা : SSC-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরেও তৈরি হয়েছে জটিলতা।  ৯ বছর পর SSC নিয়ে জট খুলতে গিয়ে পাকিয়েছে নতুন জট । নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার রাজ্য সরকার চাকরিহারা শিক্ষাকর্মীদের যে  ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাকে চ্যালেঞ্জ করেও মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।          

গত ১৪ মে, চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকার আর্থিক সাহায্যের ঘোষণা করে। গত ১৪ মে তিনি রাজ্য মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করার পর জানিয়ে দেন, রাজ্যের তরফে চাকরি হারানো শিক্ষাকর্মীদের কঠিন পরিস্থিতিতে রাজ্যের তরফে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান,  ‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার এই ভাতা বা অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। সেই ভাতা-সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে এবার দায়ের হল মামলা। রাজ্য সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৪টি মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের প্রশ্ন, 'শুধু চাকরিহারাদের জন্য কেন রাজ্য সরকারের ভাতা?'আন্দোলনকারীদের অনেকেরই বক্তব্য সব চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের ভাতা ঘোষণা করে মুখ্যমন্ত্রী যোগ্য-অযোগ্য গুলিয়ে দিয়েছেন। যদি তাঁরা ভাতা পান, তাহলে কেন ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সব চাকরিপ্রার্থীদের ভাতা পাবেন না? প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের মনে হচ্ছে, যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাঁরাও এর মাধ্যমে বাড়তি সুবিধে পাবেন। এই মামলার শুনানি হবে ৫ জুন।   

এছাড়া আদালতে মামলা হয়েছে SSC-র নতুন নিয়োগ বিধি নিয়েও। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়।  মামলা করেছে ২০১৬ সালের SSC-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ। ২০১৬ র সঙ্গে ২০২৫-এর নিয়োগ বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে  । অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের নম্বর ৩৫ থেকে কমিয়ে করা হয়েছে ১০। পড়ানোর অভিজ্ঞতায় বরাদ্দ রয়েছে ১০ নম্বর। এই সব বদলকেই চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে। এই সব মামলার শুনানি রয়েছে আগামী ৫ জুন।                   

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget