এক্সপ্লোর

Cattle Scam: অনুব্রতর হিসাবরক্ষকের ১৪ দিনের জেল হেফাজত, মণীশকে নেওয়া হবে তিহাড় জেলে

Manish Kothari Jail Custody: গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রতর হিসাবরক্ষকের ১৪ দিনের জেল হেফাজত, ধৃত মণীশ কোঠারিকে নিয়ে যাওয়া হবে তিহাড় জেলে।আজই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে সুকন্য়ার গাড়ির চালককে।

কলকাতা: গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রতর (Anubrata Mandal's Accountant Manish Kothari) হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত (Jail Custody) । রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করার পর নির্দেশ আদালতের। 

মণীশকে নেওয়া হবে তিহাড় জেলে

আদালতের নির্দেশের পর ধৃত মণীশ কোঠারিকে নিয়ে যাওয়া হবে তিহাড় জেলে। অপরদিকে, ইডি-র তলব সত্ত্বেও এখনও হাজিরা দেননি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আজই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যাকে। হাজিরার নির্দেশ অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও। আসতে বলা হয়েছে অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককে।

সদুত্তর না পেয়েই মণীশকে গ্রেফতার

গরুপাচার মামলায় (Cow Smuggling case) অনুব্রতর দেরহক্ষী সায়গল হোসেনের (Sahegal Hossain) পর গ্রেফতার করা হয় হিসাবরক্ষক মণীশ কোঠারি (Manish kothari)কেও। অনুব্রতর নামে কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী? সূত্র মারফত খবর, মণীশকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পর সদুত্তর না পেতেই গ্রেফতার করা হয়েছিল তাকে।

২০১৮ সালের পর থেকেই ভুয়ো কোম্পানি খোলা হয়

মণীশের মুখোমুখি বসালে লেনদেনের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছিলেন অনুব্রত। উল্লেখ্য, ২০১৮ সালের পর থেকেই ভুয়ো কোম্পানি খোলা হয় বলে অভিযোগ। ইডি সূত্রের দাবি, ভুয়ো কোম্পানির (Fake Company) বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কিছু বলেননি মণীশ। কোনও প্রশ্নের সদুত্তর না পেয়েই ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল মণীশকে।  

নগদ টাকার উত্‍স কী ? 

গত বছর অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতবছর CBI সূত্রে খবর আসে, অনুব্রত’র মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসা করা হয়, তাঁর নামে-বেমানে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু জানেন কিনা? সুকন্যার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর নগদ অর্থ জমা পড়েছে, সেই টাকার উত্‍স কী? 

আরও পড়ুন, CBI তলব সত্ত্বেও সশরীরে এলেন না ‘কালীঘাটের কাকু’

'সব জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি'

তাৎপর্যপূর্ণ বিষয় হল, সিবিআই (CBI) সূত্রে দাবি জিজ্ঞাসাবাদের সময় বেশিরভাগ প্রশ্নের উত্তরেই অনুব্রত কন্যা দাবি করেছেন, যা জানার তা জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি। আর এর বাইরে একাধিক প্রশ্নের উত্তরই হ্যাঁ, কিংবা না’এ দেন অনুব্রত কন্যা । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget