এক্সপ্লোর

Nadia: নদিয়ার হৃদয়পুরে বিজেপি কর্মী খুনে সিবিআইয়ের জালে আরও ১

Nadia Bjp Worker Death :  ধৃতকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর (krishnanagar) আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসে খুন ও ধর্ষণের তদন্ত করছে সিবিআই (cbi)।

প্রকাশ সিন্হা ও প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়া (nadia) হৃদয়পুরে বিজেপি (bjp) কর্মী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই (cbi)।  ধৃতকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর (krishnanagar) আদালত। গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসে খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে সিবিআই (cbi)। আর এই ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেই আরও ১ জনকে গ্রেফতার করল সিবিআই। এবার বিজেপি কর্মী খুনের অভিযোগে এক বিজেপি কর্মীকেই গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।
গত ১৪ মে নদিয়ার চাপড়ার হৃদয়পুরের বাসিন্দা ধর্ম মণ্ডল নামে এক বিজেপি কর্মী আক্রান্ত হন। কোপানো হয় তাঁকে। ১৬ মে মৃত্যু হয় তাঁর।

তদন্তে নেমে ২৮ অগাস্ট হৃদয়পুর থেকে তৃণমূল কর্মী বলে পরিচিত বিজয় ঘোষ ও অসীমা ঘোষ নামে দু’জনকে গ্রেফতার করে সিবিআই। আর এবার বিকাশ বিশ্বাস নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল সিবিআই। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার ধৃতকে ৪দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর জেলা আদালত।

ভোটের পর খুন হয়েছিলেন বিজেপি কর্মী। কিছুদিন আগে দেখা গিয়েছিল যে,  নিহত বিজেপি (BJP) কর্মীর ছেলে ও নাতিকে খুনের (Murder )হুমকি দিয়ে পড়ল পোস্টার। এই পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় বীরভূমের মল্লারপুরের কোট গ্রামে। গত ১৬ মে, ভোট পরবর্তী সন্ত্রাসের বলি হন কোট গ্রামের বিজেপি কর্মী জাকির হোসেন।

এই ঘটনায়, ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে CBI। ভোট পরবর্তী অশান্তির গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। এর মধ্যেই তাঁদের নামে হুমকি পোস্টার পড়ায় আতঙ্কে রয়েছেন নিহত বিজেপি কর্মীর পরিবার। নিহত বিজেপি কর্মীর ছেলে  মহম্মদ নাসিম শেখ জানিয়েছেন, ' আমার বাবা ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি করার জন্য। সেই মামলা এখন সিবিআইয়ের হাতে। দুষ্কৃতীরা আমাকে ও আমার ছেলেকে মারবে বলে পোস্টার দিয়েছে।' 

 

সেরা শিরোনাম

RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget