এক্সপ্লোর

Subodh Adhikary: চিটফান্ডকাণ্ডে নজরে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী, একাধিক জায়গায় সিবিআই-তল্লাশি

CBI Raid: রাজুকে গ্রেফতারের পর চিটফান্ড কেলেঙ্কারিতে গোয়েন্দাদের নজরে সুবোধ।

বীজপুর: চিটফান্ডকাণ্ডে এ বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI Raid) নজরে বীজপুরের (Bijpur News) তৃণমূল (TMC) বিধায়ক সুবোধ অধিকারী 9Subodh Adhikary)। শহর কলকাতায় সুবোধের একাধিক বাড়ি এবং ফ্ল্যাটে সিবিআই হানা। একাধিক বিলাসবহুল আবাসনে সুবোধের ফ্ল্যাট রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। হালিশহরে সুবোধের বাড়ি ছাড়াও কলকাতায় তাঁর তিনটি ফ্ল্যাটে হানা। টালা পার্ক, পাইকপাড়া এবং লেক টাউন ফ্ল্যাটে তল্লাশি। সুবোধের সহায়ক অভিজিৎ শিকদারের বাড়িতেও হানা কেন্দ্রীয় গোয়েন্দাদের।

চিটফান্ডকাণ্ডে এ বার তৃণমূল বিধায়ক সুবোধের বাড়িতে সিবিআই হানা

তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালাচ্ছে সিবিআই। হালিশহরের পুরপ্রধান রাজু সাহানির (Raju Sahani) গ্রেফতারির পরই সুবোধের বাড়িতে তল্লাশি। 
রাজুকে গ্রেফতারের পর চিটফান্ড কেলেঙ্কারিতে গোয়েন্দাদের নজরে সুবোধ। নজরে সুবোধের ভাই কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীও।  তাঁদের পৈতৃক বাড়ি হালিশহরের জেটিয়ায়। এদিন সেখানে হানা দেন সিবিআই আধিকারিকরা। তবে রাজুর সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করলেও চিটফান্ড-যোগ অস্বীকার করেছেন কমল। চিটফান্ডকাণ্ডে যুক্ত নন বলে দাবি করেছেন। 

আরও পড়ুন: Malda News: গাজোলে CID হানা, মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোটি টাকা

সিবিআই সূত্রে দাবি, সানমার্গ চিটফান্ডকাণ্ডে (Chit Fund) কলকাতায় ৩টি এবং হালিশহর, জেটিয়া, কাঁচরাপাড়া মিলিয়ে মোট সাতটি জায়গায় তল্লাশি চলছে। তল্লাশি চলছে তৃণমূল বিধায়কের অফিস মঙ্গলদীপ ভবনেও। সিবিআইয়ের তল্লাশি চলাকালীন সেখানে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি

কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা নিয়ে সুবোধের স্ত্রী রিঙ্কু অধিকারী বলেন, "১৫ বছর ধরে এখানে আছি। স্বামী-সন্তানকে নিয়ে থাকি। ডাক্তার দেখাতে এলে অসুস্থ বাবা-মা এসে থাকেন। এই প্রথম দেখলাম সিবিআই-কে। ১০ জন মিলে এসে তল্লাশি চালান। কেন তল্লাশি, জানি না। করছে অন্য কেউ, তার আঁচ আমাদের গায়ে এসে পড়ছে। তবে একদিকে ভালই হল। রাস্তাঘাটে আজকাল টিটকিরি শুনতে হয়। অন্তত সব পরিষ্কার হয়ে গেল। এলআইসি-র কাগজ মিলেছে বলছেন, সে তো সব বাড়িতেই পাওয়া যায়!"

অন্য দিকে, মালদার গাজোলে ব্যবসায়ীর বাড়িতে সিআইডি-র হানা। এ দিন গাজোলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালান সিআইডি আধিকারিকরা। টাকা গুনতে আনা হয় টাকা গোনার যন্ত্র। সেখান থেকে এখনও পর্যন্ত উদ্ধার ১ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার করেছে সিআইডি। 

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget