এক্সপ্লোর

গায়ের রং ছিল কালো, তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে কোলে নিতেন না পরিবারের অনেকেই! বিতর্কিত মন্তব্য সুভাষ সরকারের

বুধবার বিশ্বভারতীতে কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে অনুষ্ঠানে যে বক্তব্য রাখেন তিনি

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম : রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং ছিল কালো। তাই তাঁর পরিবারের অনেকেই তাঁকে কোলে তুলতেন না! বিশ্বভারতীয় এক অনুষ্ঠানে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন সুভাষ সরকার। আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে তরজা। কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বিশ্বভারতীতে হাজির হয়েছিলেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ। সেখানে তিনি বলেছেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সকলের গায়ের রং পরিষ্কার ছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো ছিল বলে তাঁকে পরিবারের অনেকে কোলে নিতেন না।' 

বাঁকুড়ার বিজেপি সাংসদের যে মন্তব্য নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি তৃণমূল। লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেছেন, 'বাঙালি হিসেব দুঃখিত। বিশ্ববরেণ্যে কবিগুরুর কর্মভূমিতে দাঁড়িয়ে এই ধরণের মন্তব্য করার কোনও অধিকার ওনার নেই। আমরা লজ্জিত। ওনার উচিত এই ধরণের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া।' পাশাপাশি রাজ্যের শাসকদলের পক্ষ থেকে গেরুয়া শিবিরের নেতাদের বাংলার একাধিক মনিষীকে নিয়ে এর আগের বিভিন্ন বিতর্কিত মন্তব্যর নজির সামনে তুলে ধরা হয়েছে।

শিক্ষাবিদ পবিত্র সরকার যে বিষয় নিয়ে কটাক্ষের সুরে বলেছেন, 'আদৌ উনি রবীন্দ্রনাথের লেখা পড়েছেন, বুঝেছেন কি না জানি না। বাড়ির বাকিদের মতো না হলেও যথেষ্টই ফর্সা ছিলেন রবীন্দ্রনাথ। তাঁর সম্পর্কে এরকম মন্তব্য করার কী অর্থ বুঝি না।' এদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলী সেন জানিয়েছেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনস্মৃতিতে নিজেই উল্লেখ করেছিলেন, তাঁর গায়ের রং ছিল কিছুটা চাপা। বাড়ির অন্যান্যদের মতো দুধ-সাদা ফর্সা তিনি ছিলেন না। তাই তাঁর আদরও ছিল একটু কম। রবীন্দ্রনাথের আক্ষেপ বা মন খারাপ প্রশমিত করতে তাঁর দিদি তাঁকে বলতেন এই কালোই হবে জগতের আলো।' পাশাপাশি তাঁকে নিয়মিত রূপচাঁদ তেল মাখানো হতো বলেও উল্লেখ থাকলেও সুভাষ সরকারের কথায় যে কোলে না নেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে তা নিয়ে কোনও তথ্য-প্রমাণ নেই। 

বুধবার বিশ্বভারতীতে কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে অনুষ্ঠানের মাঝে আরও একটি বিতর্ক তৈরি হয়। যেখানে সরকারি অনুষ্ঠানে বিজেপি নেতাদের দেখা যায়।যদিও এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, "কেউ কোন পলিটিক্যাল একটিভিটি করতে আসেনি। যাদের শিক্ষার সঙ্গে সম্পর্ক আছে তারাই এসেছিল।" বীরভূম জেলার বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন আমি রবীন্দ্র অনুরাগী তাই এসেছি এটা বিতর্ক কোন কারণ নেই। 

 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget