এক্সপ্লোর

Mamata Banerjee : 'কে ডিম খাবে, নাকি আলুভাজা খাবে, তারজন্যও সেন্ট্রাল টিম' তীব্র কটাক্ষ মমতার

Central Team Visit : কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর আক্রমণ, '১০০দিনের কাজের টাকা দিচ্ছ না কেন? পাঠাও সেন্ট্রাল টিম ইমিডিয়েট টাকা দিয়ে।

করুণাময় সিংহ, সমীরণ পাল ও সোমনাথ দাস, পূর্ব বর্ধমান : ছারপোকা কামড়ালেও সেন্ট্রাল টিম! কালীপটকা ফাটলেও সেন্ট্রাল টিম ! কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে, পূর্ব বর্ধমানের সভা থেকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ, অনিয়ম খতিয়ে দেখতে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরছে কেন্দ্রীয় দল। যা নিয়েও আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি একশো দিনের কাজে রাজ্যের বরাদ্দ দেওয়ার কথা মনে করিয়েও সুর চড়ালেন তিনি।

রাজ্যে কেন্দ্রীয় দল, আক্রমণ মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, মিড ডে মিল থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় প্রকল্পগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Team)। আর কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই দাপাদাপির মধ্য়েই বৃহস্পতিবার, পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে, ফের একবার ঝাঁঝাঁল আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর আক্রমণ, 'সেন্ট্রাল টিম পাঠাচ্ছ? ছারপোকা কামড়ালেও সেন্ট্রাল টিম। কালীপটকা ফাটালেও সেন্ট্রাল টিম। কারও বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও সেন্ট্রাল টিম। কে কী জামা-কাপড় পরেছে, তাই দিয়েও সেন্ট্রাল টিম। কে কোন জামা-কাপড় পরবে, সেটাও সেন্ট্রাল টিম। কে ডিম খাবে, নাকি আলুভাজা খাবে, তারজন্যও সেন্ট্রাল টিম।'

পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর আক্রমণ, '১০০দিনের কাজের টাকা দিচ্ছ না কেন? পাঠাও সেন্ট্রাল টিম ইমিডিয়েট টাকা দিয়ে। আর তা নইলে জেনে রাখবে, বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।'

কেন্দ্রীয় দলের অনুসন্ধান জারি

বৃহস্পতিবার, মিড ডে মিল দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মালদায় যায় কেন্দ্রের প্রতিনিধি দল। গাজোলের আলাল হাইস্কুলে গিয়ে মিড ডে মিল চেখে দেখেন কেন্দ্রীয় আধিকারিকরা। শ্য়ামসুখী গার্লস হাইস্কুলে গিয়ে, রীতিমতো হাতে নিয়ে পরখ করে দেখেন চাল-ডাল। ছবি তোলেন, খাবারের স্বাদ কেমন, জানতে চান পড়ুয়াদের কাছ থেকে পড়ুয়ারা ঠিকমতো পুষ্টি পাচ্ছে কিনা, তাও খতিয়ে দেখে সেন্ট্রাল টিম।

অন্য়দিকে, উত্তর ২৪ পরগনার তৃণমূল পরিচালিত আমডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে আবাস তালিকার নথিপত্র খতিয়ে দেখে সেন্ট্রাল টিম। আবাস যোজনা প্রকল্পে যাঁরা ঘর পেয়েছেন, তাঁদের বাড়িগুলি ঘুরে দেখেন। সোনাডাঙা গ্রামে গিয়ে খতিয়ে দেখেন পুকুর খননের কাজ। এরপর এখান থেকে যান বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে খারাপ রাস্তা দেখে প্রশাসনিক কর্তাদের ওপর ক্ষোভ উগরে দেয় সেন্ট্রাল টিম। এরইমধ্যে কয়েকজন গ্রামবাসী কেন্দ্রীয় দলের কাছে অভাব অভিযোগের কথা জানাতে গেলে, প্রশাসনের আধিকারিকরা তাঁদের বাধা দেয় বলে অভিযোগ।

আরও পড়ুন- 'মাথা কে জানেন,তাহলে নিজেই সাক্ষ্য দিন' বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কুণাল ঘোষের


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget