এক্সপ্লোর

Kharagpur Clash:দেড় বছর আগের খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত খড়গপুরের উত্তর জগৎপুর, জখম ৬

Murder Allegation:দেড় বছর আগের খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খড়গপুরের উত্তর জগৎপুর। দুপক্ষ মিলিয়ে জখমের সংখ্যা ৬। ৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।


বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর
: দেড় বছর আগের খুনের (murder) অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত (clash) হয়ে উঠল খড়গপুরের (kharagpur) উত্তর জগৎপুর। দুপক্ষ মিলিয়ে জখমের (injured) সংখ্যা ৬। ৫টি বাড়িতে আগুন (burn) লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে রীতিমতো কঠিন পরিস্থিতি।

কী জানা গেল?
পুলিশ জানিয়েছে, বছর দেড়েক আগে ডাইনি অপবাদে ৭১ বছরের এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। তারপর থেকেই সপরিবার এলাকা ছাড়া ছিল অভিযুক্তরা। গতকাল তারা গ্রামে ফেরে। অভিযোগ, স্থানীয়রা বাধা দেওয়ায় অভিযুক্তরা তাদের উপর চড়াও হয়। এর পরই বহিরাগতদের নিয়ে অস্ত্র-সহ হামলা চলে বলে অভিযোগ। পরে খড়গপুর লোকাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর গ্রামে ফিরতেই এই ঘটনা। প্রসঙ্গত, ডাইনি অপবাদে হত্যার ঘটনা এই রাজ্যে নতুন নয়। গত বছর এপ্রিলেও একই ধরনের একটি ঘটনার কথা শোনা গিয়েছিল। তবে সে বার ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের ভাতারে।

ডাইনি অপবাদে মৃত্যু...
গত বছরের ওই ঘটনায় দুই মহিলাকে হেনস্থার অভিযোগ উঠেছিল। কুলচণ্ডা গ্রামের দুই মহিলার ঝাড়ফুঁকের জন্য এক যুবক অসুস্থ হয়ে পড়েছেন, এই অভিযোগ তোলেন গ্রামবাসীদের একাংশ। পুলিশ সূত্রে খবর, এরপর এক ওঝা এসে বিধান দেন, ওই দুই মহিলা ডাইনি। পরে এ নিয়ে গ্রামে সভা বসে। সেই সভার পরই দুই মহিলাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ভাতার থানার পুলিশ তাঁদের উদ্ধার করে। পরে ভাতারের বিডিও এবং থানার ওসি গ্রামবাসীদের বুঝিয়ে অসুস্থ যুবককে হাসপাতালে ভর্তি করান। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালে পুরুলিয়ার গাড়াফুসরোতে ডাইনি অপবাদে এক মহিলাকে খুনের হুমকির অভিযোগ ওঠে তাঁর প্রতিবেশীদের বিরুদ্ধে। পুরুলিয়া মফস্বল থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। যুক্তিবাদীরা তখনও বলেছিলেন, সচেতনতামূলক প্রচারেও দূর হচ্ছে না অন্ধকার। বিজ্ঞান এগোচ্ছে, কিন্তু মানুষের মন থেকে এখনও কুসংস্কারের মেঘ কাটেনি। সে কথা ফের প্রমাণ হল খড়্গপুরের ঘটনায়। কবে বদলাবে ছবিটা? ডাইনি অপবাদে কোনও মহিলাকে পিটিয়ে মারার এই প্রবণতা কবে পুরোপুরি থামবে? উত্তর নেই। অন্ধকার বেড়েই চলেছে। তার উপর এই খুনের অভিযোগকে কেন্দ্র করে আবার সংঘর্ষ।

আরও পড়ুন:মাঝপথে ভেঙে পড়ল বিমান, ভয়াবহ দুর্ঘটনা নেপালে

      

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Census 2026: জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget