এক্সপ্লোর

Panchayat Poll: 'স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব অস্বীকার করতে পারেন না' ভোট সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

Intellectuals Letter On Poll Violence: হিংসা বন্ধে অবিলম্বে রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন অপর্ণা সেন, কৌশিক সেনদের। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Poll 2023) বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) খোলা চিঠি দিলেন বিশিষ্টরা। ভোট ঘিরে হত্যালীলা, অরাজকতায় মুখ্যমন্ত্রীকে দায়ী করে খোলা চিঠি দিলেন তাঁরা। হিংসা বন্ধে অবিলম্বে রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন অপর্ণা সেন, কৌশিক সেনদের। 


Panchayat Poll: 'স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব অস্বীকার করতে পারেন না' ভোট সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

 

মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মেটেনি। কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। অন্যথা হয়নি ভোটের দিনও। সেই একই ট্রেন্ড বজায় রেখে ভোট গণনার দিন সকাল থেকেও দিকে দিকে ফের অশান্তির ঘটনা ঘটে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরুর দিন থেকে ভোট মেটার পর এখনও অবধি, হিংসার বলি হয়েছেন বহু মানুষ। যার মধ্য়ে শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক কর্মী যেমন রয়েছেন, তেমন রয়েছেন নিরীহ সাধারণ মানুষও। মৃতের সংখ্য়া যত দীর্ঘ হয়েছে, ততই চড়ছে রাজনৈতিক তরজার পারদ। এবার ভোট হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিশিষ্টরা। 

ভোট সন্ত্রাস নিয়ে বিশিষ্টদের চিঠি: পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে বেলাগাম সন্ত্রাস। এবার তা নিয়ে সরব হলেন বিশিষ্টরা। ভোট-হিংসার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করে খোলা চিঠি অশোক গঙ্গোপাধ্যায়, অপর্ণা, কৌশিক সেনরা। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বিশিষ্টরা উল্লেখ করেছেন, 'স্থানীয় পুলিশ-প্রশাসনে ভরসা করেই চলতে হয় কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব অস্বীকার করতে পারেন না।' হিংসা বন্ধে অবিলম্বে রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন বিশিষ্টদের। 

রক্তস্নাত হয়েছে বাংলার পঞ্চায়েত ভোট। নির্বাচন ঘোষণার পর থেকে ৩৯ দিনে প্রাণ হারিয়েছেন ৫৫ জন। কিন্তু, বারবার ভোট এলেই কেন রক্তে ভেজে বাংলার মাটি? কেন খালি হয় মায়ের কোল? সেই জ্বলন্ত প্রশ্ন তুলে, এবার ফের সরব বিদ্বজ্জনরা।  পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে এর আগে পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন বলেছিলেন, “পরিবর্তন দরকার ছিল, তখন সিপিএম যা করছিল সেটা অত্যন্ত অন্যয় করছিল, আমরা সেটা ভুলিনি, কিন্তু তার বদলে এটা তো আমরা চাইনি। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব অস্বীকার না করেও, এই কথা অবশ্যই বলা যায় যে এই পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হত্যালীলা, এবং অরাজকতার দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার। কারণ স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করেই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না।’’

আরও পড়ুন: Dengue: বর্ষার শুরুতেই ডেঙ্গির দাপট, প্লেটলেট ঘাটতি ঠেকাতে গাইডলাইন জারি রাজ্যের

সেরা শিরোনাম

TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget