এক্সপ্লোর

Mamata Banerjee: বাড়িতেই চলছে চিকিৎসা, এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী?

Mamata Banerjee Health Situation: সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে সোমবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের কপালের সেলাই কাটা হবে।

কলকাতা: আগের তুলনায় ব্যথা কমেছে। তবে চলছে অ্যান্টিবায়োটিক। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee Health Update)। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারই মমতা বন্দ্য়োপাধ্যায়ের কপালের সেলাই কাটা হবে।

সুস্থতার পথে মুখ্যমন্ত্রী: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে সোমবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের কপালের সেলাই কাটা হবে। বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী। সন্ধেয় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। তাঁর কপালে ৩টি ও নাকে একটি সেলাই করা হয়। সেদিন রাতেই বাড়ি ফিরে যান তিনি। এরপর থেকে বাড়িতেই চলছে চিকিৎসা। মুখ্যমন্ত্রীর পরিবারের তরফে জানা গেছে, আগের তুলনায় ব্যথা কমেছে। চলছে অ্যান্টি বায়োটিক। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্য়োপাধ্য়ায় বলেন, “ব্যথা আছে। বাড়িতেই থাকবেন। রিপোর্টগুলো ঠিক আছে। ক'দিন পর বেরোতে পারবেন।’’

বারবার আঘাত: এর আগে জানুয়ারি মাসে বর্ধমানের সভা থেকে ফেরার পথে মাথায় আঘাত পান মমতা বন্দ্যোপাধ্য়ায়। জিটি রোডে ওঠার মুখে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। চালক সজোরে ব্রেক কষায় কপাল ও হাতে চোট পান মুখ্যমন্ত্রী। গতবছরের জুন মাসে জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে বাগডোগরা যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। সুকনা এয়ারবেসে জরুরি অবতরণ করান পাইলট। মুখ্য়মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, স্বাভাবিক ক্ষেত্রে হেলিকপ্টার থেকে নামার সময় সিঁড়ি থাকে, কিন্তু জরুরি অবতরণ হওয়ায়, সেই সময় সিঁড়ির ব্য়বস্থা ছিল না। সেই অবস্থায় কপ্টার থেকে নামতে গিয়ে কোমড়ে চোট লাগে মুখ্যমন্ত্রীর।

২০২১ সালের বিধানসভা ভোটের আগেও, নন্দীগ্রামে মুখ্য়মন্ত্রী আহত হন। তিনি অভিযোগ করেন, ৪-৫ জন যুবক তাঁকে ধাক্কা দেয়। তাঁর বাঁ পায়ে, কোমরে ও মাথায় চোট লাগে। বাম আমলে দুষকৃতী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ১৯৯০ সালের ১৬ অগাস্ট হাজরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় কিছু দুষকৃতী। লাঠির ঘায়ে মাথা ফাটে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Eastern Railway: দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জের, আজও যাত্রী ভোগান্তির আশঙ্কা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget