এক্সপ্লোর

SSC Scam: মুখ্যমন্ত্রীকে ৪ বার ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, খবর ইডি সূত্রে

ED On Partha Chatterjee: রাজ্য়ের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমোতে নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের , খবর ইডি সূত্রে।

প্রকাশ সিনহা,কলকাতা: রাজ্য়ের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অ্যারেস্ট (arrest) মেমোয় (memo) স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ রয়েছে, খবর ইডি (ED) সূত্রে। শোনা যাচ্ছে, গ্রেফতারির সময় মমতাকে চার বার ফোনে (Call) যোগাযোগের চেষ্টা করেন পার্থ। সূত্রের খবর, রাতে এবং দিনে ঠিক কোন সময়ে তৃণমূল মহাসচিব দলনেত্রীকে ফোন করেছিলেন তারই উল্লেখ রয়েছে অ্যারেস্ট মেমোয়, দাবি ইডি সূত্রে। দলীয় সূত্রে খবর, অ্যারেস্ট মেমোয় তৃণমূলনেত্রীর নাম আসায় ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব।  

তীক্ষ্ণ কটাক্ষ বিজেপির...

এদিন বিষয়টি নিয়ে ট্যুইটারে কটাক্ষ হানেন বিজেপি নেতা অমিত মালব্য। লেখেন, ‘আঁতাঁত স্পষ্ট, এসএসসি দুর্নীতি প্রসঙ্গ মমতা এড়িয়ে যাচ্ছেন’। সঙ্গে সংযোজন, ‘এসএসসি দুর্নীতির দায়ভার নিন মমতা বন্দ্যোপাধ্যায়’। খোঁচা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। বলেছেন, ‘সবচেয়ে কাছের মানুষের উপর ভরসা রাখতে পারলেন না মমতা।’ 

কী হয়েছিল? 
তিনি যে দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাননি, সে কথা সংবাদমাধ্যমের সামনেই বলেছিলেন পার্থ। কিন্তু কেন? জোরাল জল্পনা শুরু হয় তখন থেকে। তা হলে কি দীর্ঘদিনের ছায়াসঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলনেত্রীর? বস্তুত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে তৃণমূল নেতৃত্ব যে অবস্থান নিয়েছে তাতে সেই জল্পনা আরও জোরাল হয়েছে। প্রথমে তৃণমূলের তরফে দাবি করা হয়, গোটা ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম এও প্রশ্ন তুলেছিলেন যে, পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়েছে ED। তাহলে উনি মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কী ভাবে? তবে দলীয় সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অ্যারেস্ট মেমোয় উল্লেখ হওয়াটা মোটেও ভালো চোখে দেখছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। 

এর পর কী করবে তারা? সেটাই দেখার।

 

আরও পড়ুন:ওষুধ থেকে ওজন, স্পেশাল কেবিনে পার্থ চট্টোপাধ্য়ায়ের স্বাস্থ্যের খুঁটিনাটি খোঁজ এইমসের চিকিৎসকদের

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget