এক্সপ্লোর

WB Assembly: আচার্য বিলের ভোটগণনায় বিভ্রান্তি, একযোগে আক্রমণ বিজেপি-র

University Chancellor Bill: কেউ শব্দের মোড়কে কটাক্ষ করলেন, কেউ আবার সরাসরি আক্রমণ ছুড়ে দিলেন, বিধানসভায় ভোট গণনা বিভ্রান্তি নিয়ে এই অবস্থানই নিতে দেখা গেল বিজেপি-কে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, পূর্ণেন্দু সিংহ, কলকাতা: আচার্য বিলের (University Chancellor Bill) ভোটগণনা নিয়ে ফের সরব বিজেপি (BJP)। সরাসরি ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অধ্যক্ষ (Biman Banerjee) জানিয়েছেন, বিধানসভার এক প্রবীণ কর্মী ভোট গণনায় ভুল করেছিলেন। এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

বিজেপি-র কটাক্ষের মুখে স্পিকার

বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী কটাক্ষের সুরে বলেন, "স্পিকার সাহেবের ওপর আমাদের ভয়ঙ্কর আস্থা। আমার ধারণা, উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্পিকার। আমাদের মহামাণ্য ট্রেজারি বেঞ্চ যে কোনও ষড়যন্ত্র করতে পারে, এটা আমি ভাবতেই পারি না। এরকম স্পিকার আমি কোথায় পাব? আমি খুবই ভাগ্যবান।"

কেউ শব্দের মোড়কে কটাক্ষ করলেন, কেউ আবার সরাসরি আক্রমণ ছুড়ে দিলেন, বিধানসভায় ভোট গণনা বিভ্রান্তি নিয়ে এই অবস্থানই নিতে দেখা গেল বিজেপি-কে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বিধানসভায় যেখানে জয় পরাজয় আগে থেকেই নিশ্চিত, সেখানেও ছাপ্পা মারতে হয়েছে। বিজেপি এমএলএদের স্লিপগুলোকে টিএমসির বলে দিয়ে দেয়।"

আরও পড়ুন: Private University Amendment Bill: রাজ্যপাল নন, বেসরকারি বিশ্ববিদ্য়ালয়ে ভিজিটর এ বার উচ্চশিক্ষা মন্ত্রী, বিল পাস বিধানসভায়

মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে সোমবার বিধানসভায় বিল পাস হয়। কিন্তু, ভোটাভুটির ফল নিয়ে তৈরি হয় বিভ্রান্তি।  প্রথমে জানানো হয়, বিলের পক্ষে ভোট ১৮২টি এবং বিলের বিপক্ষে ৪০টি ভোট পড়েছে। এর পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন যে, বিজেপি-র ৫৭জন বিধায়ক ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। বিলের বিপক্ষে ৪০ জনের ভোট পড়লে, বাকি ১৭জনের ভোট কোথায় গেল?

ভোটাভুটিতে কারচুপির অভিযোগ তোলে বিজেপি। বিধানসভা সূত্রে খবর, পরে ফলাফল নথিভুক্তির সময় ধরা পড়ে গণনায় ভুল হয়েছে। বিলের পক্ষে ভোট পড়েছে ১৬৭টি এবং বিপক্ষে ৫৫টি। এই প্রসঙ্গে, মঙ্গলবার বিধানসভায়, বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী অধ্যক্ষকে বলেন, "আমার দলেরই কেউ কেউ বলছে, এটা সরকারের চক্রান্ত। তবে আমি বিশ্বাস করি, সেরকম কিছু হয়নি। আপনি বিশ্বের শ্রেষ্ঠ অধ্যক্ষ। যাঁদের এই দায়িত্বটা দেওয়া হয়েছে, হয় তারা অবহেলা করেছে, নয়তো অযোগ্য।"  

ভোটগণনায় বিভ্রান্তি নিয়ে বিতর্ক

এর পরই, অধ্যক্ষ বলেন, "পুরোটাই মিসটেক। এক সিনিয়র কর্মীর গোনার সময় ভুল করেছিলেন। তিনি ভুল স্বীকারও করেছেন। তবুও আমি তদন্তের নির্দেশ দিয়েছি।"  তৃণমূল বিধায়ক তাপস রায়ের বক্তব্য, "একটা একটা ভুল হয়ে গেছে। যিনি করেছেন, তিনি অনেক সিনিয়র। অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে।" ইতিমধ্যেই বিধানসভার সচিবকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget