এক্সপ্লোর

Nisith Pramanik: তহবিলে পড়ে ৪ লক্ষ, মন্ত্রীর বরাদ্দ ৮১ লক্ষ! বোকা বানাচ্ছেন নিশীথ, দাবি তৃণমূলের

Cooch Behar News: কোচবিহার বার অ্যাসোসিয়েশনের জন্য নিজের সাংসদ তহবিল থেকে প্রায় ৮১ লক্ষ টাকা বরাদ্দ করেছেন নিশীথ। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আবারও বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।  সাংসদ তহবিলে জমা টাকার চেয়ে ২০ গুণ বেশি অর্থ তিনি বরাদ্দ করেছেন বলে অভিযোগ (Cooch Behar News)। তৃণমূলের অভিযোদ, সাংসদ তহবিলে নামমাত্র টাকা পড়ে রয়েছে যেখানে, চার চেয়ে ২০ গুণ বেশি বরাদ্দ ঘোষণা করে আসলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন নিশীথ। (Nisith Pramanik)

নিশীথের সাংসদ তহবিলের অর্থ বরাদ্দ নিয়ে এবার তরজা। কোচবিহার বার অ্যাসোসিয়েশনের জন্য সাংসদ তহবিল থেকে প্রায় ৮১ লক্ষ টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ। তৃণমূলের দাবি, তাঁর সাংসদ তহবিলে ৪ লক্ষ ৬২ হাজার টাকা রয়েছে। বিজেপি সাংসদ সকলকে বোকা বানানোর চেষ্টা করছেন। এর পাল্টা, সাংসদকে টাকা খরচে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি। সেই নিয়ে সংঘাত দুই দলের মধ্যে।

কোচবিহার বার অ্যাসোসিয়েশনের জন্য নিজের সাংসদ তহবিল থেকে প্রায় ৮১ লক্ষ টাকা বরাদ্দ করেছেন নিশীথ।  ইতিমধ্যেই তিনি সেই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন জেলাশাসককে। বিষয়টি সামনে আসতেই বিজেপি সাংসদকে নিশানা করেছে তৃণমূল। কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ফেসবুক পোস্টে লেখেন, 'কোচবিহারের এমপি ল্যাডে এবছরের অবশিষ্ট টাকা রয়েছে ৪ লক্ষ ৬২হাজার। অথচ কোচবিহারের সাংসদ ঘোষণা করলেন ৮০ লক্ষ টাকা দবেন। কী বুঝলেন?'

আরও পড়ুন: Yasser Haidar: বরাবরই বিদ্রোহী, এবার আর ঠেকানো গেল না, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরহাদের জামাই

সংবাদমাধ্যমে অভিজিৎ বলেন, "মন্ত্রী মিথ্যা দাবি করছেন। বার অ্যাসোসিয়েন টাকার কোনও আবেদন করেনি। ৮০ লক্ষ টাকার চিঠি জেলাশাসককরে দিয়েছেন। বার অ্যাসোসিয়েশনের জমি নেই। টাকা নিয়ে কী হবে? ফান্ডে রয়েছে ৪ লক্ষ ৬০ হাজার। আর উনি দিলেন "৮১ লক্ষ টাকা! করে? বোকা বানানোর চেষ্টা করছেন নিশীথ।"

এর পাল্টা নিশীথকে টাকা খরচে বাধা দেওয়ার অভিযোগে সরব হয়েছে বিজেপি। নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, "তৃণমূল মানেই চোর। এরা সরকারের টাকা সব হাতিয়ে নিয়েছে। সাংসদকে টাকা খরচে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। উন্নয়নের কাজে বাধা দিচ্ছে তৃণমূল।"

এ নিয়ে যোগাযোগ করা হলে একই সুর ধরা পড়ে পড়ে নিশীথের গলাতেও। তিনি বলেন, "অভিজিৎ দে ভৌমিক কোনও নিয়ম জানেন না। আমার সাংসদ তহবিলে যথেষ্ট টাকা আছে। সেইজন্যই বরাদ্দ করেছি। তৃণমূল উন্নয়ন আটকে দেওয়ার চেষ্টা করছে।"

যদিও জেলা প্রশাসন সূত্রে খবর, সাংসদ তহবিলের বেশির টাকাই খরচ হয়ে গেছে। তবে কিছু কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া বাকি রয়েছে। সেগুলি জমা পড়ে গেলে তহবিলে আরও টাকা আসবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget