এক্সপ্লোর

Cooch Behar News: শীত শুরুতেই মিনি জুতে এল নতুন ৩ অতিথি

Cooch Behar Mini Zoo: কোচবিহার জেলার রসিকবিল মিনি জু এই শীতের মরশুমে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু...

 শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন তিন অতিথি এল কোচবিহারের রসিক বিল মিনি জু-তে (Mini Zoo In Cooch Behar)। গতকাল রাতেই ঝাড়গ্রাম মিনিজু থেকে কোচবিহারের তুফানগঞ্জ এর রসিকবিল মিনি জুতে এসে পৌঁছেছে তিন চিতা বাঘ সোহেল সুলতান ও শাহজাদা। এর মধ্যে সোহেল বয়স্ক  চিতাবাঘ, অন্য দুটি চিতা বাঘ ছোট। তারা সোহেলের সন্তান।

ইতিমধ্যে কোচবিহারের রসিকবিল মিনি জুতে রয়েছে রিমঝিম ও গরীমা নামে দুটি স্ত্রী চিতা বাঘ। তাদের সাথে যোগ হল আরও তিনজন নতুন পুরুষ অতিথি। গতকাল নিয়ে আসার পর বর্তমানে এই তিন অতিথি নাইট সেলটারে ডাক্তারবাবুদের পর্যপক্ষণে রয়েছে, সেখান থেকে সবুজ সংকেত মিললেই, রিমঝিম ও গরিমার সঙ্গে তাঁদের রেখে দেওয়া হবে একই জায়গায়। তখন মিনি জুতে আসা পর্যটকরা দেখতে পারবেন নতুন তিন অতিথিকে। আপাতত তিন নতুন সদস্যকে নিয়ে ব্যস্ত বন দফতরের কর্মীরা। 

কোচবিহার জেলার তুফানগঞ্জের রসিকবিল মিনি জু এই শীতের মরশুমে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই মিনি জুতে রয়েছে একাধিক পশু পাখি। এতদিন রিমঝিম ও গড়িমা এই দুই চিতা বাঘ একাই ছিল মিনি জুতে।এবার তাদের পুরুষ সঙ্গী এসে যাওয়ায় পর্যটকদের কাছে যথেষ্টই আকর্ষণ বাড়বে রসিকবিলের।

কোচবিহারের অতিরিক্ত বিভাগীয় বন আধিকারিক,'বিজন নাথ বলেন শুক্রবার রাতে ঝাড়গ্রাম থেকে এসে পৌঁছেছে সোহেল সুলতান ও শাহজাদা। রিমঝিম ও গরিমার সঙ্গেই তাদের রাখা হবে একই এনক্লোজারে। তবে এত দূর থেকে নিয়ে আসায় তাদের কয়েকদিন পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে তারপর এনক্লোজারে ছাড়া হবে।'   এই তিন নতুন অতিথি এনক্লোজারে চলে এলে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা হয়ে উঠবে এই রসিক বিল। এছাড়া রিমঝিম ও গরিমার একাকীত্ব কাটবে সোহেল সুলতান ও শাহজাদা চলে আসার ফলে।

আরও পড়ুন, পুলিশের চোখে ধুলো দিতে সিগন্যাল অ্যাপে চ্যাট ! সংসদকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

 অপরদিকে, শীতের মরশুমে পর্যটকদের আরও একটি পছন্দের জায়গা মালদা জেলার আদিনা ডিয়ার ফরেস্টে। উল্লেখ্য, মালদার গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক একর জমির ওপর অবস্থিত রয়েছে আদিনা ডিয়ার ফরেস্টটি। বর্তমানে এই ডিয়ার ফরেস্টে ১০০টি'রও বেশি চিতল সহ উন্নত প্রজাতির হরিণ রয়েছে। এছাড়াও নীলগাই, খরগোশ সহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এই ডিয়ার ফরেস্টে। প্রতিবছর শীতের মরশুমে আদিনা ডিয়ার ফরেস্টে দেশ-বিদেশের অসংখ্য পরিযায়ী পাখির দল বাসা বাঁধে এবং প্রজনন ঘটায়।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget