এক্সপ্লোর

Dinhata Clash: আজই দিনহাটায় যাচ্ছেন সুকান্ত, 'সংঘর্ষের ভিডিও' সামনে আসতেই বিতর্কের ঝড়

Sukanta on Dinhata: দিনহাটায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের জের। ইতিমধ্যেই যা নিয়ে কিছু ভিডিও সামনে এসেছে। এই পরিপ্রেক্ষিতেই আজ দিনহাটায় যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

কোচবিহার: দিনহাটায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের জের (TMC BJP Clash)। ইতিমধ্যেই যা নিয়ে কিছু ভিডিও সামনে এসেছে। যা নিয়ে বিতর্কের ঝড় রাজ্য রাজনীতিতে।এই পরিপ্রেক্ষিতেই আজ দিনহাটায় যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।  

শনিবার দিনহাটায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের মাঝে, সামনে এসেছে কিছু ভিডিও। এখানে যাঁকে লাঠি দিয়ে মোটরবাইক ভাঙতে দেখা যাচ্ছে, তিনি হলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ। তাঁর পাশেই ছিলেন বিজেপির জেলা সহ-সভানেত্রী দীপা চক্রবর্তী। এদের দুজনের নামই সাহেবগঞ্জ থানার পুলিশের দায়ের করা FIR-এ রয়েছে। 

ফেসবুকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ভিডিও পোস্ট করেছেন। সেখানে মুখ ঢাকা অবস্থায়, হাতে লাঠি-হকি স্টিক নিয়ে কয়েকজনকে দেখা যাচ্ছে। এদের মধ্যেই একজন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলে দাবি করেছেন উদয়ন গুহ। কর্মীরা মার খাচ্ছেন দেখেই পাশে দাঁড়িয়েছিলাম। পাল্টা দাবি করেছেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ মন্ত্রীর মহাভারতে কুরুক্ষেত্র কোচবিহারের দিনহাটা। শনিবার দিনহাটার বুড়িরহাটে, আক্রান্ত এক দলীয় কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। আগে থেকেই এলাকায় কালো পতাকা নিয়ে মিছিল করছিল তৃণমূল। প্রায় ৪০টি গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এলাকায় ঢুকতেই, মিছিল আটকে দেয় পুলিশ।

বাড়ি ঘেরাওয়ের পর দিনহাটায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়। ভাঙল কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর গাড়ির কাচ, গুলি-বোমা চলার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে। হামলার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। নিশীথের কনভয়ে হামলার ঘটনা নিয়ে পাল্টা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। তৃণমূলের কালো পতাকা দেখানো ঘিরে বিজেপির (BJP) সঙ্গে সংঘর্ষ। এদিকে, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে যে এই ঘটনায় কয়েকজন তৃণমূলকর্মী আহত হয়েছেন। 

আরও পড়ুন, আসানসোলে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, ২ জনের মৃত্যু, আশঙ্কাজনক ২

যদিও এই ঘটনা নিয়েই এবার হুঁশিয়ারির সুর শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গলায়। দিনহাটায় উদয়ন গুহ বলেন, 'একজনও বিজেপি কর্মী যেন এলাকা ছাড়়তে না পারে। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপিকে, হুমকি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর'।  বলেন,  'নিশীথের চক্রান্ত, ৩৬টা গাড়ি নিয়ে এখানে এসেছে। গাড়িতে অ্যান্টিসোশাল ছিল। দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য, চোখের সামনে দেখলেন কীভাবে বুড়িরহাটে আক্রমণ করেছে, গুলি ছুড়েছে, সাধারণ ব্যবসায়ীর ট্যাঙ্কের, এই হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ।' 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget