এক্সপ্লোর

Heavy Rain in Cooch Behar: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার, 'বেহাল নিকাশি ব্যবস্থা', তোপ বিজেপির

Rain Water logged in Cooch Behar: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার, 'বেহাল নিকাশি ব্যবস্থা', তোপ বিজেপির।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহারঃ  রাতভর বৃষ্টিতে (Heavy Rain in Cooch Behar) জলমগ্ন কোচবিহার শহর (Rain Water logged in Cooch Behar)। সুনীতি রোড, কলাবাগান এলাকায় হাঁটু-সমান জল। এছাড়াও, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমেছে। কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকেছে। সব মিলিয়ে চরম দুর্ভোগে কোচবিহার শহরের বাসিন্দারা। জল জমা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন,

 'শুভেন্দুকে স্পর্শ করার সাহস দেখাচ্ছে না সিবিআই', তোপ দেবাংশুর

জমা জলে চরম ভোগান্তির মুখে কোচবিহারবাসী

সোমবার রাত থেকেই ভারীবৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর (Rain Water logged in Cooch Behar)। বেহাল নিকাশির জন্যই প্রতিবার বর্ষায় জলে ভাসে কোচবিহার শহর, দাবি বিজেপির (BJP)। সুনীতি রোড, কলাবাগান এলাকায় হাঁটু-সমান জল। কোথাও কোথাও বাড়ির ভিতরেও জল ঢুকেছে। যার জেরে চরম ভোগান্তির মুখে কোচবিহারবাসী। প্রবল বৃষ্টির কারণে জল জমলেও, খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে, প্রতিক্রিয়া তৃণমূল (TMC) পরিচালিত কোচবিহার পুরসভার (Cooch Behar Municipality)।প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে চলতি বছরে একের পর প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। বৃষ্টির জল বেড়ে হড়কা বান হোক, কিংবা 'ম্যান মেড বন্যা'-র মতো বিতর্কিত ইস্যু, সবেতেই ক্ষতির মুখোমুখি হয়েছে সাধারণ মানুষ। তাই এবার আর ঝুঁকি নিতে চায় না প্রশাসন। ইতিমধ্যেই তাই , লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্য়ে বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে নদী। তার উপর ব্যারেজের জল ক্যাটালিস্টের কাজ করছে।

বেড়েছে নদীর জলস্তর

সিকিম ও ভুটান পাহাড়েও অবিরাম বৃষ্টির জের। তিস্তায় গতকয়েকদিনে বারবার লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় বেড়েছে নদীর জলস্তর। তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। তিস্তার সংরক্ষিত এলাকায় শহরাঞ্চলে দোমোহনি থেকে বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে। একইভাবে ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ডুয়ার্সের জলঢাকা নদীতে জলস্তর বাড়ায় গত সপ্তাহেই সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর।অন্যদিকে, জল বাড়ায় গতকাল তিস্তা পাড়ে বেশ কিছু অংশে ফাটল দেখা যায়। দ্রুত মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর।

বাইশে পা দিয়েই একের পর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ

 মূলত বাইশে পা দিয়েই একের পর একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি গোটা দেশ। ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত অসম। ক্রমেই বাড়ছে সঙ্কট।  জলের তলায়  চলে গিয়েছে ৩৩ টিরও বেশি জেলা। মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। উত্তরপূর্বের রাজ্য এখন প্রবল দুর্যোগের মুখোমুখি। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) অনুসারে, শহরের বেশ কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিল তবে কিছু এলাকায় তা ঠিক করা হয়েছে।  জলের গ্রাসে বহু বাড়ি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আকাশপথে বন্যা কবলিত শিলচরের একাধিক এলাকা ঘুরে দেখেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget