এক্সপ্লোর

Cooch Behar: পেশায় পুলিশ, আর নেশায়? জেলায় তাক লাগাচ্ছেন কোচবিহারের পুলিশ সুপার!

Cooch Behar SP: জেলায় আইন-প্রশাসন কড়া হাতে সামলান তিনি। তবে তাঁর 'অন্য' কাজে মজেছে গোটা জেলা

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: একদিকে জেলার আইন-ব্যবস্থা কড়া হাতে দমন করেন। অন্যসময়ে কলম ধরেন সাহিত্য সৃষ্টির জন্য। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি পশুপ্রেমী এবং পরিবেশ সচেতন মানুষ। কোচবিহার (Cooch Behar) জেলার পুলিশ সুপার  দ্যুতিমান ভট্টাচার্যের পরিচয় অনেক। 

জেলায় পুলিশ সুপার হয়ে আসার পর থেকে তাঁর একাধিক কর্মকাণ্ড চলছে জেলায়। কখনও পথ কুকুরের পরিচর্যা করেছেন। পাচার হওয়ার পথে ধরা পড়া অসুস্থ গরুদের চিকিৎসা করিয়েছেন। কোথাও প্রাণী হত্যার অভিযোগ উঠলে সেখানেও কড়া হাতে ব্যবস্থা নিয়েছেন। নজর রেখেছে পাখিদের উপরেও। তীব্র গরমে পাখিদের জলকষ্ট মেটাতে নিজে গাছে উঠে পাখিদের জন্য জলের কলসি লাগিয়েছেন। আবার বিভিন্ন স্থানে শাবল হাতে নিয়ে গাছ লাগাতেও দেখা গিয়েছে আইপিএস দ্যুতিমান ভট্টাচার্যকে।

কোচবিহারের বাবুরহাটে বিমানবন্দরের দেয়াল ঘেঁষে গাছে বেশ কিছু শামুকখোল পাখি বসবাস করে। তাঁর কাছে খবর আসে যে গাছগুলিতে শামুকখোল পাখি বসবাস করে তার নিচেই আগুন দিয়ে পিচ গলিয়ে রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে। এই খবর পেয়ে তিনি দ্রুত সাইকেল নিয়ে চলে যান সেখানে, সরিয়ে দেন সেখান থেকে পিচ গলানোর মেশিনগুলিকে। পশু-পাখিদের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা নতুন নয়, তিনি বলেন, 'এক মায়া অনুভূত হয়।' কোচবিহারের বিভিন্ন সামাজিক সংগঠন যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদের সরাসরি সহায়তা করেন তিনি।

দত্তক নিয়েছেন পশুদেরও:
কোচবিহারে এসেই তিনি রসিকবিল মিনি জুর  কয়েকটি প্রাণীকে দত্তক নিয়েছেন তিনি। কখনো আবার মাঠে ধানের রোয়া দিয়েছেন নিজের হাতে। সোশ্যাল মিডিয়াতেও স্বচ্ছন্দ তিনি। তাঁর ফেসবুক ওয়ালে ছড়িয়ে রয়েছে কোচবিহারের বিভিন্ন ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে তাঁর লেখনী। পাশাপাশি অসাধারণ সব হাতে আঁকা ছবিও রয়েছে। গত কোচবিহার জেলা বইমেলায় তাঁর লেখা বই 'খুনি কে?' প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি ১১টি বই লিখেছেন যার মধ্যে তিনটি ভূগোলের পাঠ্যবইও রয়েছে।  তিনি বলেন, 'ইচ্ছে থাকলেই করা যায়, প্রকৃতির সঙ্গে আমার ভালোবাসা নিবিড়, প্রাণীদের দেখলে খারাপ লাগে ওদের জন্য কিছু করতে ইচ্ছে হয়। পুলিশ সুপার হিসেবে এইসব কাজ করতে অনেক সুবিধা পাওয়া যায়, অনেক কাজই করা যায় পরিবেশের জন্য।' এখানেই শেষ নয়, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের জনসংযোগ যাতে আরও নিবিড় হয় সেই চেষ্টা করে যান তিনি। কোচবিহার পুলিশ সুপারের অভিনয়েও মন রয়েছে। একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবিতে এখানে অভিনয় করেছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:  সম্পর্কে আপত্তি মায়ের, নাবালক প্রেমিকের সঙ্গে মিলে হাড়হিম কাণ্ড নাবালিকার

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget