এক্সপ্লোর

Suvendu Convoy Attack: 'উদয়নের নেতৃত্বেই শুভেন্দুর কনভয়ে হামলা...প্রাণনাশের চেষ্টা ছিল' ! কোচবিহারকাণ্ডে বিস্ফোরক অভিযোগ নিশীথের

Nisith On TMC On Suvendu Convoy Attack: খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলা, তৃণমূল ও উদয়নের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নিশীথ প্রামাণিক, কী বললেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ?

কোচবিহার : খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলা। বিজেপির দাবি, ওই গাড়িতেই ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। যদিও তৃণমূলের স্পষ্টতই অভিযোগের তীর বিজেপির দিকেই। শাসকদলের দাবি, বিজেপিই এই হামলা চালিয়ে, উল্টে তৃণমূলের উপর দোষারপ করছে। যাবতীয় বিষয়ে এবার এবিপি আনন্দ-র কাছে মুখ খুললেন নিশীথ প্রামাণিক।

আরও পড়ুন, শুভেন্দুর কনভয়ে হামলা ! 'ওই গাড়িতেই ছিলেন নিশীথও', গাড়ি লক্ষ্য করে পাথর, ধুন্ধুমার কোচবিহারের খাগড়াবাড়িতে..

নিশীথ প্রামাণিক বলেন, ' আজকে উদয়নবাবুর পরিকল্পনাটা কী ?.. একই পরিকল্পনা আজকে করা হয়েছিল। এমনভাবে প্রাণনাশের চেষ্টা হবে, হয়তো আমাদের যারা দেহরক্ষী থাকে, তাঁরা বাধ্য হয়, তাঁদেরকে প্রতিহত করতে। কিন্তু আমরা বারংবার আমাদের দেহরক্ষীদের বলে দিয়েছিলাম, ওরা যা করে করুক, গাড়ি ভেঙে ফেলে, ফেলুক। আপনারা গাড়ি থেকে নামবেন না।  বা কোনও ধরণের ভূমিকায় পদক্ষেপ নেবেন না। এবং তাই হয়েছে। একেবারে গাড়ির ভিতর থেকে ভিডিও আছে। ..যখন কোচবিহারে আমাদের গাড়ি প্রবেশ হয়, তখন খুব ভাল করেই জানতাম, উদয়নবাবুর এই ধরণের পরিকল্পনা আছে।  উনি স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে বসে রয়েছেন।  সেখানেই আমাদের কনভয় থামানো হয়। বুলেটপ্রুফ গাড়ির উপরে, এমনভাবে আঘাত করা হয়, যে কাচ পর্যন্ত ভেঙে গিয়েছে। তবে বুঝতে হবে যে কতটা মরিয়ে ছিল তাঁরা, যে শুধুমাত্র এটা প্রতিবাদের ভাষা ছিল না। কিন্তু এতটা আক্রমণের তীব্রতা যে বুলেটপ্রুফ গাড়ির কাচ ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে, এটা প্রাণনাশের চেষ্টা ছিল।'

অপরদিকে, উদয়ন গুহ বলেন, 'যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলাভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা, যারা বাংলাভাষাকে আক্রমণ করবে, তাঁদের কোনও নিস্তার নেই তাঁদেরকে কালো পতাকা দেখানো হবে। তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তাঁরা যেখানেই যাবে, সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে, তাই কোচবিহারের মাটিতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে।' তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, 'তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের কোনও কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারা নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিমপ্যাথি গ্রো করতে এই ধরনের নাটক করছে।' এরপর ভাঙা গাড়ি নিয়েই কোচবিহারের এসপি অফিসে যান শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক। 

 

সেরা শিরোনাম

Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget