এক্সপ্লোর

Rabindra Nath Ghosh : তৃণমূলের পুরনো কর্মীদের মান ভাঙাতে বাড়ি বাড়ি যাওয়ার উদ্যোগ রবীন্দ্রনাথ ঘোষের

TMC - BJP : নিজে গুরুত্বহীন হয়ে পড়েছেন বলেই পুরনো কর্মীদের কথা মনে পড়েছে, কটাক্ষ বিজেপির।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ফেসবুক পোস্টের (Facebook Post) পর, এবার দলের পুরনো কর্মীদের মান ভাঙাতে তাঁদের বাড়ি যাওয়ার উদ্যোগ নিলেন রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh)।পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে (Cooch Behar) পুরনোদের মাঠে নামাতেই এই উদ্যোগ, দাবি তৃণমূলের রাজ্য সহ সভাপতির। নিজে গুরুত্বহীন হয়ে পড়েছেন বলেই পুরনো কর্মীদের কথা মনে পড়েছে, কটাক্ষ বিজেপির।

মান ভাঙাতে মাঠে

দলের পুরনো কর্মীরা ভাল নেই। ২ দিন আগেই সোশাল মিডিয়ায় এই পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এবার তৃণমূলের (TMC) পুরনো কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে, তাঁদের সক্রিয়ভাবে ময়দানে নামানোর উদ্যোগ নিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, 'পুরনো কর্মীরা অনেকে বসে আছেন। ক্ষোভ বিক্ষোভ আছে। তাঁদের সঙ্গে কথা বলব। প্রয়োজনে তাঁদের বাড়ি যাব। অনেকে গোঁসা অভিমান করে আছেন তাদের দলের মূল স্রোতে ফেরাতে হবে। শিকড় দুর্বল হলে গাছ সবল হতে পারে না।'

কোচবিহারে আদি-নব্য তৃণমূলের বিবাদ !

এই উদ্যোগকে ঘিরে পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলের অন্দরে ফের আদি-নব্যের বিভেদ-জল্পনা জোরাল হয়েছে কোচবিহারে। জন্মলগ্ন থেকেই তৃণমূলে আছেন রবীন্দ্রনাথ ঘোষ। অন্যদিকে উদয়ন গুহ, পরেশ অধিকারী-সহ মন্ত্রী-বিধায়করা রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূলে যোগ দিয়েছেন। এমনকি তৃণমূলের জেলা সভাপতি অভিজিত্‍ দে ভৌমিকও পালাবদলের পর তৃণমূলে এসেছেন। 

আর তা নিয়েই কোচবিহারে বারবার প্রকাশ্যে এসেছে শাসকদলের আদি-নব্যের দ্বন্দ্ব। এবার পঞ্চায়েত ভোটের আগে সংঘাত ভুলে পুরনো কর্মীদের মাঠে নামানোর তোড়জোড় শুরু করেছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এই ইস্যুতে বর্ষীয়ান তৃণমূল নেতার পাশে দাঁড়িয়েছেন জেলা সভাপতিও। কোচবিহারের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিত্‍ দে ভৌমিক বলেছেন, 'পুরনো কর্মীদের কাছে যেতে হবে। রবি ঘোষ, উদয়ন গুহ-সহ সবাই মিলে চেষ্টা করব যাতে এই উদ্যোগ ফলপ্রসূ করা যায়।'

কটাক্ষ বিজেপির 

রবীন্দ্রনাথ ঘোষের এই উদ্যোগ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেছেন, 'তৃণমূল একটা প্রাইভেট কোম্পানি। এখানে পোস্ট একটাই। যখন উনি নিজে গুরুত্বহীন হয়ে পড়েছেন তখন পুরনো কর্মীদের কথা মনে পড়ছে। তৃণমূলে রাজনৈতিক কর্মীদের মূল্য নেই।'

২০২১-এর বিধানসভা ভোটে কোচবিহারে ৯টির মধ্যে ৭টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এবার কি পুরনো কর্মীদের হাত ধরে পঞ্চায়েত ভোটে ঘুরে দাঁড়াবে তৃণমূল? সেটাই এখন দেখার। 

আরও পড়ুন- TMCP না করায় র‍্যাগিং! তৃণমূল বিধায়কের সামনেই সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রকে মারধরের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget