এক্সপ্লোর

Youth Death : BSF এর গুলিতে ফের যুবকের মৃত্যু, আবারও কোচবিহারে, শুরু রাজনৈতিক তরজা

Cooch Behar News : তোলাবাজির অভিযোগ অস্বীকার করে, বিএসএফ সূত্রে দাবি, গরুপাচারে জড়িত ছিলেন ওই যুবক। পাচারে বাধা পেয়ে বিএসএফ-এর ওপর আক্রমণ চালিয়েছিলেন। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : মেখলিগঞ্জের ফুলকাডাবরিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হল যুবকের। পরিবারের অভিযোগ, যুবককে গুলি করে খুন করেছে বিএসএফ। যদিও বিএসএফ সূত্রে দাবি, গরুপাচারে জড়িত যুবক, বাধা পেয়েই বিএসএফ-এর ওপর আক্রমণ চালিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা বিএসএফের (BSF) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তৃণমূলের (TMC)। বিএসএফের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Chief Minister Mamata Banerjee) । পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

আর কখনও বাবার ডাকে সাড়া দেবে না ছেলে। আর কখনও ভিন রাজ্য থেকে ফিরে এসে ডাকবে না বাবা বলে। গ্রামবাসীর অস্বাভাবিক মৃত্য়ুতে কোচবিহারে ফের বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force)।  গীতালদহ, শীতলকুচির পর এবার ফুলকাডাবরি। সীমান্তে গুলি করে খুনের অভিযোগ উঠল সীমান্তরক্ষীদের বিরুদ্ধেই। আর যে ঘটনা ঘিরে ফের শিরোনামে কোচবিহার। মৃত যুবকের নাম গৌতম বর্মন (২৮)।

পরিবার সূত্রে দাবি, ভিন রাজ্য়ে কাজ করতেন গৌতম। পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার জন্য ৭ দিন আগে বাড়ি ফিরেছিলেন। বৃহস্পতিবার রাতে পাশেই তিনি মাসির বাড়িতে যান। পরে শৌচকর্মের জন্য় বাড়ি থেকে বেরোন। অভিযোগ, তখনই তাঁকে গরুপাচারকারী সন্দেহে গুলি করে খুন করে বিএসএফ। পরিবারের দাবি, গুলি করার পর দেহ নিয়ে গিয়ে ২ কিলোমিটার দূরে সীমান্তে ফেলে দেওয়া হয়। শুক্রবার সকালে দেহ উদ্ধার হওয়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। মৃতের পরিবার অভিযোগ তোলে, গৌতমকে খুন করা হয়েছে। 

মৃত যুবকের বাবা নৃপেন বর্মনের অভিযোগ, 'আমার ছেলে দীর্ঘ ধরে বাইরে কাজ করে। ভোট দেওয়ার জন্য সাতদিন আগেই বাড়ি ফিরেছে। গতকাল রাত্রে সে মাসির বাড়িতে ঘুরতে গিয়েছে। এরপর রাত ১০টা নাগাদ তারা গুলির আওয়াজ শুনতে পাই। পরে ছেলের খোঁজ করতেই বুঝতে পারি বিএসফের গুলিতে তার মৃত্যু হয়েছে।'

এদিন সকালে ঘটনার খবর পেয়ে পৌছায় কুচলিবাড়ি থানার পুলিশ। উদ্ধার করা হয় দেহ। সংগ্রহ করে নমুনা। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিএসএফের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছে তৃণমূল। এদিন এনিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রীও।

তোলাবাজির অভিযোগ অস্বীকার করে, বিএসএফ সূত্রে দাবি, গরুপাচারে জড়িত ছিলেন ওই যুবক। পাচারে বাধা পেয়ে বিএসএফ-এর ওপর আক্রমণ চালিয়েছিলেন। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোল।

বিএসএফের গুলিতে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গত বছরের ২৪ ডিসেম্বর কোচবিহারের গীতালদহে ২৪ বছরের রাজবংশী যুবক প্রেম বর্মনকে ব্রাশ ফায়ার করে মারার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।  যা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রের সমালোচনায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। BSF'এর তরফে দাবি করা হয়, গরুপাচারে বাধা দিলে, পাল্টা হামলা চালায় পাচারকারীরা। এরপরই রবার বুলেট ছোড়া হলে যুবকের মৃত্যু হয়। গত ১ এপ্রিল ফের বিতর্কে জড়ায় BSF কোচবিহারের শীতলকুচিতে জেলাল মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। পরিবারের দাবি, দিল্লিতে শ্রমিকের কাজ করতেন তিনি।

আরও পড়ুন- 'গুলি চালিয়ে বাংলার মানুষ মেরেছিল সেন্ট্রাল ফোর্স' কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়

ভিনরাজ্যে কাজ করতেন ফুলকাডাবরির যুবকও। একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবার। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget